এক্সপ্লোর

China News: পাহাড়ের গায়ে পর পর ফাটল, ওজন সইতে পারল না আর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, ধুলোয় ঢাকল চারিদিক

China Hongqi Bridge Collapse: চিনের সিচুয়ান প্রদেশের মেরক্যাংয়ে জাতীয় সড়ক G317-এর অংশ ছিল Hongqi Bridge.

নয়াদিল্লি: দুই দিকে খাড়া পাহাড়, আর মধ্যিখান দিয়ে বয়ে গিয়েছে নদী। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছিল। তিব্বতের সঙ্গে চিনের মূল ভূখণ্ডকে জুড়ে দেওয়া হয়েছিল ওই সেতুর মাধ্যমে। কিন্তু উদ্বোধনের কয়েক মাস পরই ভেঙে পড়ল সেই সেতুর একাংশ। প্রথমে তীব্র শব্দ, আর তার পরই কার্যত ধসে গেল সেতু একাংশ। ধুলোয় ঢেকে গেল চারিদিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও। (China Hongqi Bridge Collapse)

চিনের সিচুয়ান প্রদেশের মেরক্যাংয়ে জাতীয় সড়ক G317-এর অংশ ছিল Hongqi Bridge. ৭৫৮ মিটার দীর্ঘ ওই সেতুর মাধ্য়মেই তিব্বত মালভূমির সঙ্গে যুক্ত হয়েছিল চিনের মূল ভূখণ্ড। কিন্তু মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে পাহাড়ের গায়ে, পাহাড়ি রাস্তার এদিক ওদিক ফাটল ধরতে দেখে আগেই বিপদ বোঝা গিয়েছিল। তাই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যে কারণে এত বড় বিপর্যয় ঘটলেও, প্রাণহানির কোনও খবর নেই। (China News)

চলতি বছরের শুরুতেই Hongqi সেতুর নির্মাণকার্য সম্পূর্ণ হয়। এক বছরও হয়নি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল সেতুটি। তার মধ্যেই এত বড় বিপর্যয় ঘটল কী করে? এর জন্য পার্বত্য অঞ্চলের পরিবেশকেই দায়ী করছে স্থানীয় প্রশাসন। বলা হয়েছে, ওই পার্বত্য এলাকার মাটি নড়বড়ে। জায়গায় জায়গায় ধস নামতে শুরু করেছে। ফলে সেতুটির ভার ধরে রাখতে পারছে না। 

এর আগে, গত অগাস্ট মাসে চিংহাই প্রদেশে একটি রেল সেতু ভেঙে পড়ে, যাতে ১২ জন মারা যান। খোঁজ মেলেনি চার জনের। আর তার পরই এত বড় সেতুর একাংশ ভেঙে পড়ল। চিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ নিয়ে সরব হয়েছেন দেশের নাগরিকরা। নির্মাণে খামতি থাকলে, তা জানানো জরুরি যেমন, তেমনই অত বড় সেতু নির্মাণের আগে ভৌগলিক পরিবেশ খতিয়ে দেখানো হল না কেন, প্রশ্ন তুলেছেন অনেকে।

এই সেতু বিপর্যয় নিয়ে তদন্ত শুরু হয়েছে চিনে। সংবাদ সংস্থা Bakram Emergency Management Bureau জানিয়েছে, স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং সেনাবাহিনী মোতায়েন ছিল ওই অঞ্চলে। সেতুটি তৈরি করেছিল Sichuan Road and Bridge Group. ভেঙে পড়ার অংশের পুনর্নির্মাণ বা পুনরায় সেতুটি চালু করা নিয়ে কিছু জানায়নি তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget