এক্সপ্লোর

নির্ভয়াকাণ্ড: মৃত্যুদণ্ডপ্রাপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ করতে রাষ্ট্রপতিকে সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকের

২০১২ সালের ১৬ ডিসেম্বর, ২৩ বছরের তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণ করে এক নাবালক সহ ৬ জন।

নয়াদিল্লি: নির্ভয়া-গণধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সুপারিশ করল কেন্দ্র। ইতিমধ্যেই, আবেদনের ফাইল খারিজ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন দিল্লি সরকারও বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছে। পাশাপাশি, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার অনুরোধ করেছেন নির্ভয়ার বাবা-মা। তাঁরা জানিয়েছেন, মৃত্যুদণ্ড এড়াতে দোষী মরিয়া প্রচেষ্টা করছে। প্রাণভিক্ষার আবেদন গৃহীত হলে বিচারব্যবস্থার ওপর থেকেই বিশ্বাস ও ভরসা উঠে যাবে। তাঁরা আরও জানান, ঘটনার জেরে অসহনীয় মানসিক আঘাত, বেদনা ও ষন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিচারের প্রতিক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর, ২৩ বছরের তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণ করে এক নাবালক সহ ৬ জন। কয়েকদিন পর, চিকিৎসা চলাকালীন মারা যান নির্ভয়া। নিম্ন আদালত ৫ জনকে ফাঁসির সাজা দেয়। পরে, দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও ফাঁসির সাজা বহাল থাকে। ২০১৭ সালে বিনয়ের মৃত্যুদণ্ড লাঘবের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। নির্ভয়ার মা আশাদেবী বলেন, বিচারের আশায় গত সাত বছর ধরে আমি প্রত্যেক দুয়ারে ঘুরে বেরাচ্ছি। আমি দেশের বিচারব্যবস্থা এবং সরকারের কাছে আবেদন রাখতে চাইছি, নির্ভয়ার ভয়াবহ পরিণতি যারা করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফাঁসিতে ঝোলানো উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
RSS chief Mohan Bhagwat : ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ .... LGBTQ+ সম্প্রদায় নিয়ে কী ভাবনা RSS এর? স্পষ্ট করলেন মোহন ভাগবত
ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ .... LGBTQ+ সম্প্রদায় নিয়ে কী ভাবনা RSS এর? স্পষ্ট করলেন মোহন ভাগবত
Punjab News : পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget