এক্সপ্লোর

NIT Student Molested: চেম্বারে ডেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা? শিলচরে NIT ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার অধ্যাপক

NIT Silchar: ক্যাম্পাসের মধ্যে মেয়েরা নিরাপদ না হলে, অধ্যাপকরা রেহাই না দিলে, মেয়েদের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। 

গুয়াহাটি: এবার যৌন নির্যাতনের অভিযোগ National Institute of Technology-তে (NIT). অসমের শিলচর থেকে এই ঘটনা সামনে এসেছে। ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে। শুক্রবার ওই অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। ক্যাম্পাসের মধ্যে মেয়েরা নিরাপদ না হলে, অধ্যাপকরা রেহাই না দিলে, মেয়েদের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। (NIT Student Molested)

বৃহস্পতিবার যৌন নিগ্রহের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্ত অধ্যাপক ডি কোটেশ্বর রাজুকে সাসপেন্ডও করা হয়। নির্যাতিতা জানিয়েছেন, কম নম্বর পাওয়া নিয়ে বৃহস্পতিবার তাঁকে নিজের চেম্বারে ডাকেন কোটেশ্বর।  নির্যাতিতা বলেন, 'কেন নম্বর কম উঠছে জানতে চান উনি। এর পর হঠাৎই আমাকে স্পর্শ করতে শুরু করেন। বলেন, ওঁর কথা শুনলে ভাল নম্বর উঠে যাবে'। ঘটনার বৃত্তান্ত নিজের হাতে লিখে অভিযোগ জানান নির্যাতিতা, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। (NIT Silchar)

অভিযুক্ত NIT-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। নির্যাতিতা অভিযোগ জানানোর পরই তাঁকে সাসপেন্ড করেন NIT কর্তৃপক্ষ। সেখানে পড়ুয়ারা বিক্ষোভও দেখান। অভিযুক্তের বিরদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। নির্যাতিতার বক্তব্য, 'চেম্বারে আমাকে পাশে বসতে বলেন। নম্বর নিয়ে কথা বলতে বলতে আমার হাত ধরেন প্রথমে। আঙুল নিয়ে খেলতে শুরু করেন। এর পর আমার উরু স্পর্শ করেন। কম্পিউটারে অশ্লীল গান চালিয়ে দেন। আমার পেটের উপর হাত রাখেন এর পর। পেটে হাত ঘষতে শুরু করেন উনি। আমি কাঁদতে শুরু করি। কিন্তু উনি থামেননি। বরং আমাকে পা ফাঁক করতে বলেন। এর পর পিন থেকে আমার ঘাড় চেপে ধরেন উনি'।

নির্যাতিতা জানিয়েছেন, অধ্যাপকের চেম্বারে যাওয়ার আগে বন্ধুকে বাইরে দাঁড়ি করিয়ে রেখে গিয়েছিলেন তিনি। সেই সময় ওই বন্ধু তাঁকে ফোন করেন। তাতেই অধ্যাপকের খপ্পর থেকে পালাতে সফল হন। ওই তরুণীর বক্তব্য, 'এটা শ্লীলতাহানির ঘটনা, মানসিক এবং যৌন নির্যাতনের ঘটনা'। এর পরই ঘটনার বিবরণ লিখে অভিযোগ দায়ের করেন তিনি। NIT-র শিলচরের রেজিস্ট্রার অসীম রায় জানিয়েছেন, যে চেম্বারে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেটি সিল করে দেওয়া হয়েছে। নির্যাতিতাকে সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে তিনি নিরাপদ বোধ করেন। NIT-র অভ্যন্তরীণ কমিটির কাছে অভিযোগ গিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

NIT শিলচরের ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য এ নিয়ে বৈঠকও করেছেন। তিনি বলেন, "এখন পরিস্থিতি স্বাভাবিক। আপাতত ক্লাসে উপস্থিতির হার কম। ভোররাত পর্যন্ত বিক্ষোভ চলেছে।" কাছারের পুলিশ সুপার নুমাল মাহাত জানিয়েছেন, অভিযুক্তকে সেসপেন্ড করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। নির্যাতিতার পরিবার এবং তাঁর পরিবার আলাদা যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার করতে গেলে অভিযুক্ত লুকনোর চেষ্টা করেন। কোয়ার্টারের দরজা বন্ধ ছিল বাইরে থেকে। কিন্তু মোবাইল ফোনের লোকেশন ধরে তাঁকে বিকেল ৫.৩০টা নাগাদ গ্রেফতার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

 

সেরা শিরোনাম

Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget