এক্সপ্লোর

Nithyananda At Ram Temple:আমন্ত্রিত নিত্যানন্দ-ও? স্বঘোষিত ধর্মগুরুর দাবি ঘিরে জোর জল্পনা

Ayodhya Ram Mandir:রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া 'এক্স' হ্যান্ডেলের পোস্টে জানালেন স্বঘোষিত ধর্মগুরু।

নয়াদিল্লি: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের ঠিক আগের দিন 'অদ্ভুত' দাবি নিত্যানন্দের। অনুষ্ঠানে তাঁকেও আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া 'এক্স' হ্যান্ডেলের পোস্টে জানালেন স্বঘোষিত ধর্মগুরু। আগামীকালের অনুষ্ঠানে হাজির থাকবেন বলেও পোস্টে লেখা হয়েছে। এদিকে রেকর্ড অনুযায়ী, ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু বেশ কয়েক বছর যাবৎ ফেরার। সেক্ষেত্রে কী ভাবে তিনি এই অনুষ্ঠানে হাজির থাকবেন? সত্যিই কি তাঁর কাছে নিমন্ত্রণ যাওয়া সম্ভব? এই সব নিয়ে চর্চায় জোর শোরগোল নেটদুনিয়ায়। 

কী দাবি?
'কৈলাসা' বলে যে দেশের কথা নিত্যানন্দ ও তাঁর অনুরাগীদের মুখে শোনা যায়, সেখানে নিজেকে 'হিন্দুধর্মের সর্বোচ্চ নেতা' বলে দাবি করেন নিত্যানন্দ। এক্স প্ল্যাটফর্মে 'ভগবান শ্রী নিত্যানন্দ পরমশিবম'-র হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, অযোধ্যার রামমন্দির উদ্বোধনে তিনিও আমন্ত্রিত। সেখানে হাজির থাকবেন বলেও লেখা হয়েছে ওই পোস্টে। সঙ্গে কিছু নির্ঘণ্টও দেওয়া রয়েছে। 

কে নিত্যানন্দ?
গাড়ির চালকের আনা অভিযোগের জেরে ২০১০ সালে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। ২০২০ সালে ওই গাড়িচালকই দাবি করেন, দেশ ছেড়ে পালিয়েছেন নিত্যানন্দ। তার পরেই উঠে আসে 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা'-র কথা। ঠিক কোন জায়গায় দেশটি রয়েছে, তা এখনও অজানা। বেশ কিছু ছবি এবং ভিডিও ছাড়া এর সম্পর্কে কোনও তথ্যপ্রমাণ নেই। তবে অসমর্থিত সূত্রে খবর, ইকুয়েডরের উপকূলে একটি দ্বীপ কিনে সেখানে নিজের 'কৈলাসা' দেশটি তৈরি করেছেন নিত্যানন্দ। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটিকে 'পবিত্রস্থান' হিসেবে তুলে ধরতে চান নিত্যানন্দ ও তাঁর অনুরাগীরা। রাজস্ব, বাণিজ্য, নগরোন্নয়ন, মানবাধিকার-সহ একাধিক দফতরও রয়েছে সে দেশের সরকারের। শুধু তাই নয়। কৈলাসার স্বঘোষিত সরকার, রীতিমতো নাগরিকত্বের আবেদনও করতে বলে। সে দেশের ই-সিটিজেনশিপেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু ঘটনা হল, কৈলাসা এখনও কোনও 'দেশের' স্বীকৃতি পায়নি। তার উপর স্বঘোষিত ধর্মগুরুকে ঘিরে বিপুল বিতর্ক।


আরও পড়ুন:বনবাসের ১৪ বছর, কাল কালনাতেও ব্যক্তিগত উদ্যোগে বসছে ১৪ ফুটের রাম মূর্তি

সেরা শিরোনাম

দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
Supreme Court: CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের
CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের
Abhijeet Dipke : বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget