এক্সপ্লোর

Nitish Kumar : বিহারে BJP-র সঙ্গে গড়তে পারেন সরকার, I.N.D.I.A জোটে হঠাৎ কেন নারাজ নীতীশ কুমার ?

Nitish I.N.D.I.A BJP Bihar: বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ।

নয়াদিল্লি: ইন্ডিয়া থেকে আবার এনডিএ-তে? সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ।নতুন সরকার গঠিত হলে, সেখানে ২ উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির।

 সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদি। বিহারে নতুন সরকার নিয়ে ফর্মুলা চূডান্ত। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও তাঁরাই মন্ত্রী হতে পারেন।বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা নীতীশ কুমারের। এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহও । নীতীশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে কথা শাহের।নীতীশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ, তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গাঁধী। নীতীশের ইউটার্ন-জল্পনায় বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর সঙ্গে কথা বলার নির্দেশ মল্লিকার্জুন খাড়গের। ৪ ফেব্রুয়ারি বেতিয়ায় মোদির সভায় থাকতে পারেন নীতীশ কুমার: সূত্র। 

পটনায় জেডি'(ইউ) বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডি(ইউ)-র মধ্যে মতবিরোধের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে, লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ কুমার।

আরও পড়ুন, মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়ার মুখোশ শিল্পী, ছেলে বললেন, 'বাবা বেঁচে থাকলে..'

এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁদের জোট কী ভাবে সম্ভব, ভাঙন রুখতে আরজেডি কিছু করবে কিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। মূলত নীতীশ কুমারের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে।সমস্ত জেডি(ইউ) বিধায়কদের পটনাকে ডেকে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন জেডি(ইউ) বিধায়করা। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আর্চায নাম না করেই নীতীশকে আক্রমণ করেন বলে অভিযোগ।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
Jail Escape: তামিলনাড়ুর জেলে নিরাপত্তার বড়সড় গাফিলতি! পালালেন ১৭ বন্দি, শুরু তল্লাশি
তামিলনাড়ুর জেলে নিরাপত্তার বড়সড় গাফিলতি! পালালেন ১৭ বন্দি, শুরু তল্লাশি
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget