এক্সপ্লোর

আইএসএল-এ ভারতীয় ফুটবলের উন্নতি হয়নি, বিস্ফোরক জিকো

কলকাতা: বিদেশি ফুটবলারদের সংখ্যা ভারতীয় ফুটবলারদের থেকে অত্যাধিক বেশি৷ তাই গত ৩ বছর ধরে আইএসএল চললেও ভারতীয় ফুটবলের খুব একটা লাভ হয়নি৷ কলকাতায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এফসি গোয়ার কোচ জিকো৷ রবিবার আইএসএল-এ অ্যাটলেটিকো দি কলকাতা বনাম এফসি গোয়ার ম্যাচ৷ এই ম্যাচ ঘিরে কারও তেমন আগ্রহ ছিল না৷ কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে বদলে গেল ম্যাচের ছবিটাই৷ বলা ভাল আইএসএল-এর আবহটাই৷ ৮টি দলের মধ্যে সবচেয়ে হাইপ্রোফাইল কোচ জিকোর বিস্ফোরক মন্তব্যে আইএসএল এবার প্রশ্নের মুখে৷ তিন বছরের আইএসএল-এ কি ভারতীয় ফুটবলে সত্যিই কোনও উন্নতি হয়েছে? জিকো-র জবাব, না৷ কারণ, ভারতীয় ফুটবলারদের থেকে বিদেশি ফুটবলাদের সংখ্যা বেশি থাকায় লাভ হয়নি এদেশের ফুটবলারদের৷ যার প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সের উপরেও৷ জিকো বলেছেন, ‘আমার মনে হয় গত ৩ বছরে আইএসএল-এ যা হয়েছে তাতে খুব একটা লাভ হয়নি ভারতীয় ফুটবলের৷ কারণ, প্রতিটি দলেই বিদেশি ফুটবলারের সংখ্যা ভারতীয় ফুটবলারদের থেকে অনেক বেশি৷ ফলে এ দেশের ফুটবলারদের খেলার সুযোগ মিলেছে কম৷ ভারতীয় ফুটবলারদের সংখ্যা বেশি হওয়াটা তাই জরুরি৷ আরও একটা বিষয়, এর প্রভাব কিন্তু পড়েছে ভারতীয় ফুটবলেও৷ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখুন, ভাল নয়৷’ আইএসএল নিয়ে এই মন্তব্যের পর রীতিমত ঝড় বয়ে গিয়েছে ভারতীয় ফুটবলের নতুন টুর্নামেন্টে৷ আর এই মন্তব্য যখন জিকো-র, তখন আয়োজকদের নড়েচড়ে বসা ছাড়া উপায়ও নেই৷ তবে এই নিয়ে মন্তব্য করতে নারাজ ফ্র্যাঞ্চাইজিরা৷ এদিকে গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমত হাসপাতালের চেহারা নিয়েছে অ্যাটলেটিকো দি কলকাতা৷ পস্টিগা ছিটকে গিয়েছেন গোয়া ম্যাচে৷ চোটের তালিকায় নাম লিখিয়েছেন তিরি ও নাটোও৷ তিরিকে পাওয়ারও সম্ভাবনা কম৷ সব মিলিয়ে কলকাতা বনাম গোয়া ম্যাচের আগে জিকো-র বিতর্কিত মন্তব্য অন্য মাত্রা যোগ করে দিয়েছে আইএসএল-এর পালে৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget