এক্সপ্লোর

Heart Attack : ভ্যাকসিন নয়, ঠিক এই কারণেই তরুণরা শেষ হয়ে যাচ্ছেন হার্ট অ্যাটাকে, চোখে আঙুল দিয়ে দেখালেন AIIMS এর প্রাক্তন ডিরেক্টর

গুলেরিয়া বলেন, 'কোভিড ভ্যাকসিনের সঙ্গে এই ধরনের মৃত্যুর কোনও যোগসূত্র নেই। তবে হ্যাঁ, এটা সত্যি যে তরুণদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ছে '

নয়া দিল্লি: কোভিড ভ্যাকসিনেই কি লুকিয়ে হার্ট অ্যাটাকে অকাল মৃত্যুর কারণ? এই জল্পনায় উত্তাল দেশ। ২০২০ সালের পর থেকে কম বয়সে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। সম্প্রতি কর্নাটকের হাসানে একের পর এক হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত মানুষ। এই প্রেক্ষাপটিউ কোভিড ভ্যাকসিন নিরাপদ ছিল কি না , তা নিয়ে প্রশ্ন উঠেছে।   এইমস-এর প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া এই বিষয়ে কথা বলেছেন সংবাদ সংস্থা আইএনএসের সঙ্গে।  আইসিএমআর এবং এইমস-এর সাম্প্রতিক গবেষণায় স্পষ্টভাবে দেখা গিয়েছে , কোভিড-19 টিকার সঙ্গে আকস্মিক হৃদরোগে মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই।

গুলেরিয়া জানান, অনেকেই ভাবছেন, কোভিড ভ্যাকসিন নিরাপদ ছিল না।  কিন্তু আইসিএমআর এবং এইমস-এর গবেষণায় স্পষ্টভাবে দেখা গিয়েছে যে এই ধরনের কোনও সংযোগ নেই। তিনি বলেন, 'ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা কোভিডের আগে থেকেই তরুণদের হৃদরোগে আক্রান্ত হতে দেখেছি।  এগুলি সাধারণত জিনগত কারণ এবং প্রধান জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।' গুলেরিয়া কম বয়সে হার্ট অ্যাটাকের প্রবণতা বৃদ্ধির পিছনে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকেও দায়ী করেছেন। তাঁর মতে, ইদানীং বেশিরভাগের খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।  সবুজ শাকসবজি এবং ফলের বদলে অনেকেরই পছন্দ ফাস্ট ফুড !  শারীরিক ক্রিয়াকলাপ হ্রাস পেয়েছে। বসে বসেই কাজ করেন বেশির ভাগ। বিশেষত তরুণদের মধ্যে দীর্ঘক্ষণ ডেস্কে বলে কাজের অভ্যেস বেড়েছে। গুলেরিয়ার মতে, 'বাড়ছে স্থূলতা। এই ধরনের জীবনধারা এবং জিনগত কারণে, মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের  প্রবণতা বেড়েছে, যা পশ্চিমের দেশগুলিতে ১০ বছর আগেই ঘটেছে।  সুতরাং, এই  প্রবণতার জন্য টিকা দায়ী নয়'

ডাঃ রণদীপ গুলেরিয়া বলেন, হতে পারে টিকা সহ প্রতিটি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ।   কিন্তু যেহেতু টিকা স্বাস্থ্যবান ব্যক্তিদের দেওয়া হয়, তাই এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়গুলির উপর নজর রাখে। হু এবং অন্যান্য সংস্থার তথ্য অনুসারে, কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম এবং বরং এর উপকারিতা অনেক বেশি। গুলেরিয়ার মতে, ভারত এই টিকাদান কর্মসূচি সফল ভাবে করতে পেরেছিল বলেই, কোভিড-19-এর বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব হয়েছে।  দুটি টিকা দ্রুত চালু করা হয় তখন এবং এই টিকাগুলি একসঙ্গে অনেক জীবন বাঁচাতে পেরেছিল।  সুতরাং, আমি বলব যে টিকা অত্যন্ত উপকারী, ক্ষতিকারক নয়। চিকিৎসক বলেন, এই ধরনের মৃত্যু নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক।  তবে এগুলির বেশিরভাগই এখনও অস্বাস্থ্যকর ডায়েট এবং সেডেন্টারি লাইফের সঙ্গে সম্পর্কিত।  তরুণদের আরও সচেতন হতে হবে।  ব্যায়াম করা উচিত, স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এবং সুনির্দিষ্ট ওজন বজায় রাখা উচিত।   ফাস্ট ফুডের পরিবর্তে ভারতীয় খাবার খাওয়া দরকার। তিনি দাবি করেন, 'কোভিড ভ্যাকসিনের সঙ্গে এই ধরনের মৃত্যুর কোনও যোগসূত্র নেই।  তবে হ্যাঁ, এটা সত্যি যে তরুণদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ছে '

অ্যান্টি-এজিং ওষুধ ও হার্ট অ্যাটাক

অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর পর অ্যান্টি-এজিং ওষুধের সঙ্গে হার্ট অ্যাটাকের  সংযোগ নিয়ে অনেকে কথা বলেছেন। ডাঃ রণদীপ গুলেরিয়ার মতে,   অ্যান্টি-এজিং ওষুধ খুব জনপ্রিয় হয়ে উঠছে, তবে এগুলির ব্যবহারের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই।   এই পণ্যগুলির মধ্যে অনেকগুলি সঠিক বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই বিক্রি করা হয় । কয়েকটির ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে, বিশেষ করে যদি তা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের ওষুধ নিয়ন্ত্রণের অবশ্যই প্রয়োজন রয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget