এক্সপ্লোর

রান্না যাতে নিরাপদে হয়, মিড-ডে মিল কর্মীরা পরতে পারবেন না নেল পালিশ, চুড়ি, নির্দেশ শিক্ষা মন্ত্রকের

মন্ত্রকের নির্দেশিকা বলছে, নেল পালিশ বা নকল নখ পরা চলবে না, সে সব খাবারে বিষক্রিয়া ঘটাতে পারে।

নয়াদিল্লি: এ মাসের মাঝামাঝি থেকে ধাপে ধাপে সব স্কুল খুলে যাওয়ার কথা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিল রান্না যাতে নিরাপদে হয়, সে ব্যাপারে নির্দেশিকা জারি করল। দুপুরের খাবারের সময় ভিড় এড়াতে খারা দেওয়ার সময়ের কড়াকড়ি কমিয়ে দেওয়া হচ্ছে, বলা হয়েছে, খাবার রান্না করতে হবে স্বাস্থ্যবিধি মেনে, যাঁরা রান্না করবেন, তাঁরা আংটি, চুড়ি এমনকী নেল পালিশও পরতে পারবেন না। জেলা অথবা ব্লক পর্যায়ের সরকারি কর্মীদের দেখতে হবে, মিড-ডে মিল কর্মীরা যাতে কেউ করোনা পজিটিভ না হন। কাজ ফের শুরু করার আগে রাঁধুনি ও তাঁদের সাহায্যকারীদের সেলফ ডিক্লারেশন দিতে হবে যে তিনি ও তাঁদের পরিবারের সকলে সম্পূর্ণ সুস্থ। স্কুলে ঢোকার আগে তাঁদের থার্মাল স্ক্রিনিং হবে, মাস্ক পরতেই হবে সকলকে। মন্ত্রকের নির্দেশিকা বলছে, নেল পালিশ বা নকল নখ পরা চলবে না, সে সব খাবারে বিষক্রিয়া ঘটাতে পারে। ঘড়ি, আংটি, গয়না, চুড়ি- রান্না ও পরিবেশনের সময় এ সব কিছুই পরা চলবে না। থুতু ফেলা,নাক ঝাড়া কঠোরভাবে নিষিদ্ধ। রাঁধুনি ও অন্যান্য সাহায্যকারীদের পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্ন অ্যাপ্রন ও মাথা ঢাকা টুপি দিতে হবে। রান্নার বাসনকোসন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার তরিতরকারি ভালভাবে পরিষ্কার করতে হবে নুন-হলুদ দিয়ে বা ৫০ পিপিএম ক্লোরিন বা এমন মিশ্রণ দিয়ে। জল হতে হবে সুপেয়। শারীরিক দূরত্ব যাতে মানা হয় সে জন্য খাবার একবারে নয়, দিতে হবে আলাদা আলাদা ব্যাচে। তা যদি সম্ভব না হয়, তবে বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসরুমে বসে খাবার খাবে। বসার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার করে দাগ দিয়ে দিতে হবে। খাবারের তাপমাত্রা থাকবে অন্তত ৬৫ ডিগ্রি। রান্নার সঙ্গে সঙ্গে খাবার পরিবেশন করতে হবে। এছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যদি নিজেদের সুবিধে মত এই নির্দেশিকায় আরও কিছু যোগ করতে চায়, তবে তারা তা করতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget