এক্সপ্লোর

Rail Concession: বয়স্কের জন্য দু:সংবাদ, রেলযাত্রায় সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রবীণরা

Rail Concession For Senior Citizen: রেলমন্ত্রীর কথায়, ভাড়ায় ছাড়ের কারণে রেলের ওপর আর্থিক চাপ বাড়ছে। তাই নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ভাড়ায় ছাড় থাকছে

নয়া দিল্লি: করোনাতে ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি। লকডাউনের জেরে প্রায় দু'বছর রেল পরিষেবা বন্ধ থাকায় বেশ ক্ষতির মুখেও পড়তে হয়েছে রেলকে। এই পরিস্থিতিতে এবার বয়স্কদের জন্য কোনও সুখবর দিল না রেলমন্ত্রক। তৃণমূল সাংসদ দেবের প্রশ্নর উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বয়স্কদের জন্য আপাতত রেলের ভাড়ায় কোনও ছাড় নয়। 


রেলমন্ত্রীর কথায়, ভাড়ায় ছাড়ের কারণে রেলের ওপর আর্থিক চাপ বাড়ছে। তাই নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ভাড়ায় ছাড় থাকছে বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের জন্য। একথা সংসদে জানালেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল, করোনার সময় ভারতীয় রেল বয়স্ক যাত্রীদের দেওয়া ছাড় স্থগিত করে প্রায় ৪ কোটি প্রবীণ নাগরিকের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া আদায় করেছে। 

আরও পড়ুন, ঘুমিয়ে ঘুমিয়েই রোগা হওয়া যায়? রইল সেই কৌশল

লকডাউন চলাকালীন, রেলওয়ের দ্বারা যাত্রীদের দেওয়া ছাড়গুলিও স্থগিত করা হয়েছিল। ভারতীয় রেলওয়েতে প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ ছাড় হল মহিলারা ৫০ শতাংশ ছাড় পান, যেখানে পুরুষরা ৪০ শতাংশ ছাড় পান। হিসাব বলছে টিকিটে সবচেয়ে বেশি ছাড়ের সুবিধা পান প্রবীণ নাগরিকরা। রেলের নিয়ম অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর ও পুরুষের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়স হলেই এই ছাড়া দেওয়া হয়।

তবে রেল সূত্রে খবর, প্রবীণদের অনেকেই ক্ষমতা থাকা সত্ত্বেও ছাড়ের সুযোগ নেন। কর্তৃপক্ষ সেই সুযোগ তুলে দেওয়ার পক্ষে। সম্প্রতি রেল বিষয়ক সংসদীয় কমিটিও টিকিটে ছাড়ের জন্য রেলের যে ক্ষতি হচ্ছে তা বন্ধ করা যায় কি না তা বিবেচনার কথাও বলেছে। প্রবীণদের জন্য ছাড় এখনই চালু হচ্ছে না বলে সংসদে জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী। 

রেল জানায়, ২০২০ সালের ২২ মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট তিন কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৬৬৮ জন প্রবীণ নাগরিক পুরো ভাড়া দিয়ে রেলে সফর করেছেন। লকডাউন চলাকালীন, রেলওয়ের দ্বারা যাত্রীদের দেওয়া ছাড়গুলিও স্থগিত করা হয়েছিল। রেলওয়ের দেওয়া ছাড় স্থগিত করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়স্ক যাত্রীরা। 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget