এক্সপ্লোর

RG কর আন্দোলনে টাকা তুলে নয়ছয়!অনিকেতদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী বলল আদালত?

আদালতের দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্য়ক্তি। ''কয়েকজন জুনিয়র চিকিৎসক 'জাস্টিস ফর আরজি কর' বলে বাজার থেকে টাকা তুলছে'' অভিযোগ ছিল তাঁর। 

 

অনিকেত মাহাতো-সহ ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল আদালত। অনিকেত মাহাতো-সহ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্য়ক্তি। ''কয়েকজন জুনিয়র চিকিৎসক 'জাস্টিস ফর আরজি কর' বলে বাজার থেকে টাকা তুলছে'' অভিযোগ ছিল তাঁর। 

কী অভিযোগ

তাঁর অভিযোগ ছিল, আর জি করকাণ্ডে আন্দোলনের সময় সাধারণ মানুষের থেকে টাকা তুলে, সেই টাকা অন্য় খাতে ব্য়বহার করা হয়েছে। রাজুর  দাবি ছিল , তিনিও পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, যার কোনও রশিদ তিনি পাননি। এই সমস্ত অভিযোগককে সামনে রেখে FIR করার আবেদন জানান তিনি। রাজু ঘোষের দাবি ছিল, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য়দের বিরুদ্ধে প্রতারণা, টাকা নয়ছয়, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হোক। এই মামলায় আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলবও করেছিল বিধাননগর পুলিশ। 

আদালত তাঁর সেই আবেদনের ভিত্তিতে পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ সেই রিপোর্ট জমা দেওয়ার পর, এবার রায় দিল বিধাননগর মহকুমা আদালত। রায় দেওয়ার সময় বিচারক বলেন, অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তাই FIR রুজু করার যে আবেদন করা হয়েছে, তা খারিজ করা হল।  

কী বলেছিলেন অনিকেত মাহাতো?

এই মামলায় আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলবও করেছিল বিধাননগর পুলিশ। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেট। যদিও শুরু থেকেই অনিকেত স্পষ্ট করে দিয়েছিলেন, এই টাকা তোলার মধ্যে কোনও অস্বচ্ছতা নেই। এবার আদালতও আবেদন খারিজ করল ।  

এবার মুর্শিদাবাদে অভয়া ক্যাম্প

এদিনই দাঙ্গা-বিধ্বস্ত মুর্শিদাবাদের অভয়া ক্লিনিক করলেন আর জি কর-কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা।  শোনা গেল স্বজনহারার এরকমই হাহাকার। তাঁদের পাশে দাঁড়ালেন আর জি কর-কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা। এদিন মুর্শিদাবাদের একাধিক জায়গায় খোলা হয় অভয়া ক্লিনিক।  তার মধ্যে অন্যতম জাফরাবাদ। যেখানে বাড়ি থেকে টেনে বার করে, কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। সেই পরিবারের সদস্য়, নিহত হরগোবিন্দ দাসের মেয়ে শুক্রবার অভয়া ক্লিনিকে এসে কান্নায় ভেঙে পড়েন। শুধু জাফরাবাদেই নয়, এদিন সামশেরগঞ্জের বেতবোনাতেও অভয়া ক্লিনিক খোলেন জুনিয়র চিকিৎসকরা। ছিলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারের মতো চিকিৎসকরা।  

 

সেরা শিরোনাম

শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget