এক্সপ্লোর

গরিবদের খাবার বিতরণের সময় সেলফি নয়, নচেৎ ব্যবস্থা, সরকারি নির্দেশ কোটায়

করোনা-মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি

জয়পুর: করোনা-মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। অন্তত রাজস্থানের কোটা শহরের প্রশাসন তেমনটাই মনে করছে। লকডাউনের বাজারে যেখানে অধিকাংশ মানুষ গৃহবন্দি, সেখানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু মানুষকে দেখা যাচ্ছে এই বিপর্যয়ের সময়ে অন্যদের সাহায্য করছেন।

এখানেই বিপদ আঁচ করে কোটা প্রশাসন সাহায্যকারীদের উদ্দেশে বলেছে, নিঃসন্দেহে সাহায্য করে মানুষের উপকার করছেন করুন। কিন্তু, কোনওভাবে যেন খাবার বিতরণের সময় সেলফি তোলা যাবে না এবং সর্বদা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।

কোটাতে ১০ জন কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছেন। এরপরই, জেলা প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সোশ্যাল ডিস্টান্সিং বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। খাবার বণ্টনের সময় সেলফি তোলার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন কালেক্টর।

খবরে প্রকাশ, কোটাতে লকডাউন শুরু হতেই, কিছু মানুষ গরিবদের খাবারের প্যাকেট সরবরাহ করতে শুরু করেন। শুধু তাই নয়, ওই বণ্টন প্রক্রিয়ার ছবি তুলে পরে তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। জেলা কালেক্টর জানান, এটা ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা পরিপন্থী। এমন কেউ করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণের মোকাবিলা করতে হলে গোটা রাজ্যে ভিলওয়ারা-মডেল চালু করতে হবে। তিনি সমস্ত জেলাকে এই মর্মে নির্দেশও পাঠিয়েছেন। এই নিয়ে কোটা চাপে রয়েছে। কারণ, সেখানে লকডাউন বেশ ঢিলেঢালা রয়েছে।

জয়পুরে ১১৮ জন করোনা পজিটিভ হয়েছেন। প্রশাসনের আশঙ্কা, এমনটা হলে, শীঘ্রই জয়পুরের পর রাজ্যের দ্বিতীয় করোনা হটস্পট হয়ে উঠবে কোটা। ইতিমধ্যেই, নতুন ১০ জন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে, রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩।

সেরা শিরোনাম

Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget