এক্সপ্লোর

Nobel Prize: মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার ! নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী

Nobel Prize 2025 For Medicine: চিকিৎসায় এবারের নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী।

কলকাতা: ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসায় এবারের নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী। নোবেল পাচ্ছেন আমেরিকার বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের সাইমন সাকুগুচি। 

আরও পড়ুন, 'ম্যানমেড', মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা শমীক বললেন, 'তৃণমূলমেড বন্যা' !

মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলিকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসাক্ষেত্রে নোবেল পাচ্ছেন আমেরিকার বিজ্ঞানী মেরি ই ব্রুঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের সাইমন সাকুগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলিকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেলেন মেরি ই ব্রুঙ্কো, ফ্রেড রামসডেল ও সাইমন সাকুগুচি। কী কারণে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজ শরীরের অঙ্গকে আক্রমণ করতে পারে না, তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন তাঁরা। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে PhD করার পরে মেরি ই ব্রুঙ্কো বর্তমানে সিয়াটেলে ইন্সটিটিউট ফর সিস্টেম্স বায়োলজিতে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত। 

সাইমন সাকাগুচি PhD  করেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারে অধ্যাপনা করেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে PhD করেন ফ্রেড রামসডেল। তিনি এখন সান ফ্রান্সিসকোয় সোনোমা বায়োথেরাপিউটিক্সে বৈজ্ঞানিক পরামর্শদাতা হিসাবে কর্মরত। ১৯০১ সালে প্রথম বার আলফ্রেড নোবেলের নামাঙ্কিত এই পুরস্কার প্রদান করা হয়। মারা যাওয়ার ঠিক এক বছর আগে একটা উইল করেছিলেন আলফ্রেড। সেই উইলে একটি ফাউন্ডেশন গঠনের নির্দেশ দেন তিনি। বলে যান, এই ফাউন্ডেশনের কাজ হবে প্রতি বছর পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য আর শান্তির জন্য সেই বিষয়ের সেরা ব্য়াক্তিকে পুরস্কৃত করতে হবে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

Nobel Prize: মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার ! নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী

এবিপি আনন্দ-কে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, 'ক্যানসারের বিরুদ্ধে বডির নিজস্ব ইমিউনিটি কাজ করতে পারে না।  টি রেগুলেটারি সেল (T Regulatory Cells)  খারাপ কাজ করে। কিন্তু এই টি রেগুলেটারি সেল যে উৎস , যে গোত্র, যে জিন, তার নাম ফক্স পি থ্রি। এই ফক্স পি থ্রি (Fox P3) জিনটাকে আবিষ্কারক হচ্ছেন এরা। এবং এরাই প্রথম দেখালেন, ফক্স পি থ্রি জিন বলে, ইদুরের মধ্যে মিউটেশন হওয়ার জন্য বডিতে, আনকন্ট্রোটলড হাইপার ইমিউন রিয়েকশন হতে পারে।'

Nobel Prize: মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার ! নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী

অপরদিকে, চিকিৎসক কুণাল সরকার বলেন, তিনজন যে বিষয়টা নিয়ে কাজ করছেন, এই কাজটা তারা করে যাচ্ছেন, গত ২০ বছর ধরে। আমাদের শরীরের মধ্যে একটা সেন্ট্রাল ইমিউনিটি সিস্টেম আছে। যেটা আমাদের বোনম্যারোর মধ্যে আছে। লিম্ব টিস্যুর মধ্যে আছে। যেটা কিনা বাইরের সমস্ত ইনফেকশন, এবং আক্রমণ থেকে, আমাদের সেন্ট্রাল ইমিউনিটি দিয়ে আমাদের শরীরকে, রক্ষা করছে। আজকে টি রেগুলেটারি সেলের রিসার্সে সে আজকে নোবেল প্রাইজ পেলেন । আজকে এর থেকে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আরও অনেক বেশি গবেষণা হবে। যাতে ডায়াবেটিসের মতো , থাইরয়েডের মতো,আমাদের কানকটিভ টিস্যু ডিসঅর্ডারের মতো, মারাত্মক সমস্ত অসুখকে, আমরা একেবারে নির্মূল করতে পারি। 



 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget