এক্সপ্লোর

Chhole Bhature Vendor Dead: স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, চোখ খুলতে পারলেন না আর, ২ যুবকের নিথর দেহ উদ্ধার

Smoke Suffocation Death: নয়ডার সেক্টর ৭০ এলাকা থেকে এই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে।

নয়ডা: সকালে দোকান খুলতে হবে। সেই মতো রাতে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। কিন্তু সকাল আর দেখা হল না দুই যুবকের।স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাঁদের নিথর দেহ উদ্ধার করলেন প্রতিবেশীরা। ছোলা পুড়ে ধোঁয়ায় ঘর ভরে যায়। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দু'জনের। ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন তাঁরা। দু'জনেরই বয়স ২০-র কোটায়।  (Chhole Bhature Vendor Dead)

নয়ডার সেক্টর ৭০ এলাকা থেকে এই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। খাবারের স্টল চালাতেন ২২ বছরের উপেন্দ্র এবং ২৩ বছরের শিবম। বাসাই গ্রামে একটি ঘর ভাড়া নিয়েছিলেন থাকার জন্য। বাড়িতে রান্না করে বিক্রি করতেন বাজারে। ছোলে বটুরে বানানোর জন্য রাতেই তাই ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলেন। আর তাতেই অঘটন ঘটে গেল। (Smoke Suffocation Death)

জানা গিয়েছে, শনিবার সকালে ছোলে বটুরে বিক্রি করার কথা ছিল তাঁদের। সেই মতো শুক্রবার রাতেই স্টোভ জ্বালিয়ে ছোলা সেদ্ধ করতে বসিয়ে দেন। কিন্তু স্টোভে ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। এর ফলে একটা সময় পর ছোলা পুড়তে শুরু করে। ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান দুই যুবক। 

নয়ডা সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজীব গুপ্ত জানিয়েছেন, ছোলা সেদ্ধ হতে হতে একটা সময় পর পুড়তে শুরু করে। ঘরের দরজা বন্ধ ছিল। ফলে ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। ছোলা পুড়তে পুড়তে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আর সেই বিষাক্ত ধোঁয়ায়, অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে মারা যান দুই যুবক। 

বেশ কয়েক ঘণ্টা পর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে যান প্রতিবেশীরা। দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেক্টর ৩৯-এর একটি হাসপাতালে। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস। এর কোনও গন্ধও থাকে না। গ্যাস ওভেন, স্টোভ, গ্রিল, জেনারেটর, গাড়ি, ট্রাকের জ্বালানি পুড়েই ওই বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। বদ্ধ জায়গায় ওই বিষাক্ত গ্যাস শরীরে ঢুকলে মৃত্যু অবশ্যম্ভাবী। ওই দুই যুবকের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর মত পুলিশের।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget