এক্সপ্লোর

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে 'খুন', দেহ পুঁতে রাখা ছিল মাটিতে, আটক স্ত্রী ও প্রেমিক

প্রেমিকের বাড়ির খাটের নীচে পুঁতে রাখা ছিল, মাটি খুঁড়ে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মৃতদেহ

উত্তর ২৪ পরগনা: প্রেমিকের সঙ্গে ‘ষড়যন্ত্র’ করে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার গাইঘাটা। শুধু তাই নয়, খুন করে দেহ খাটের তলায় পুঁতে রাখার অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে।

মৃতের নাম রামকৃষ্ণ সরকার। বাড়ি কোচবিহারে। পেশায় দিনমজুর রামকৃষ্ণ স্ত্রীকে নিয়ে বনগাঁয় ভাড়া থাকতেন।

খবরে প্রকাশ, একাদশীর সকাল থেকে তাঁর খোঁজ মিলছিল না। এরপরই স্ত্রীর প্রেমিক গাইঘাটার বোয়ালমাথান এলাকার বাসিন্দা সুজিত দাসের বন্ধ বাড়ির সামনে রক্তের দাগ দেখতে পান তাঁরা। সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ সূত্রে দাবি, সুজিতের বাড়িতে কাদের যাতাযাত ছিল সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। সেই সূত্রে উঠে আসে বনগাঁর বাসিন্দা স্বপ্না সরকারের নাম। বুধবার সকালে পুলিশ তালা ভেঙে সুজিতের ঘরে ঢোকে। তদন্তকারীদের দাবি, খাটের তলার মাটি দেখে সন্দেহ হয়।

এরপরই মাটি খুঁড়ে উদ্ধার হয় স্বপ্না সরকারে স্বামী রামকৃষ্ণের ক্ষতবিক্ষত মৃতদেহ। এরপরই আটক করা হয় স্বপ্নাকে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে কিছু বলতে না চাইলে, টানা জেরায় ভেঙে পড়েন। এরপরই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে খুনের কথা স্বীকার করেন মৃতের স্ত্রী।

পুলিশ সূত্রে খবর, স্বপ্নার সঙ্গে সুজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। আটক করা হয়েছে স্ত্রীর প্রেমিককেও।

কীভাবে ও কবে খুন করা হল তা জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই পুরো বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেও শেষরক্ষা হল না। রক্তের দাগ ফাঁস করে দিল ষড়যন্ত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, কলেজ স্ট্রিটের বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, কলেজ স্ট্রিটের বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
TMC Leader: কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা নির্যাতন-সহ একাধিক অভিযোগ
কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা নির্যাতন-সহ একাধিক অভিযোগ
West Bengal News Live Updates: ৫ ঘণ্টার বেশি সময় পার, এখনও কলেজ স্ট্রিটের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতেই পারেনি পুলিশ, শুরু করা যায়নি জিজ্ঞাসাবাদ
৫ ঘণ্টার বেশি সময় পার, এখনও কলেজ স্ট্রিটের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতেই পারেনি পুলিশ, শুরু করা যায়নি জিজ্ঞাসাবাদ
LPG Price Hike: মধ্যবিত্তের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা?
মধ্যবিত্তের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget