এক্সপ্লোর

'' করোনার জেরে মন্দা হলে বাড়বে ক্রাইম রেট, আশঙ্কায় লাইন বন্দুকের দোকানে'', জানালেন আমেরিকাবাসী বাঙালি তরুণী মালিনী

এমার্জেন্সি জারি হওয়ার পর সেখানকার ছবিটাও ছিল অনেকটাই এখানকার মতো। সবাই গ্রসারি কিনতে ভিড় জমান স্টোরে। তারপরই হু হু করে বেড়ে যায় আক্রান্তের সংখ্যা।

কলকাতা:  এই মুহূর্তে করোনা আতঙ্কে সবথেকে পর্যুদস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সাম্রাজ্যে যেন মৃত্যু মিছিল। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল না। মার্চের মাঝামাঝি পর্যন্ত কেউ বোঝেইনি, পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। সবাই ভেবেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু চোখের সামনেই বাড়ল ভয়াবহতা। সেই বদলে যাওয়া চিত্রটা তুলে ধরলেন আমেরিকায় ডেলাওয়্যার নিবাসী তরুণী মালিনী বসু চৌধুরী। ''নিউজার্সির ঠিক পাশেই ডেলাওয়্যার। ১২ই মার্চ পর্যন্তও আমরা চেনা ছন্দে জীবন যাপন করছিলাম। নিয়মিত বাইরে বেরোচ্ছিলাম। জনজীবন স্বাভাবিক ছিল। দেশে মানুষের হ্যাণ্ড স্যানিটাইজার ও টিস্যু রোল কেনার বহর দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, মিমস শেয়ার করছিলাম। তারপরই ১৩ই মার্চ ডেলাওয়্যারের গভর্নর হঠাৎ স্টেট এমার্জেন্সি ঘোষণা করলেন। এক এক করে কলেজ,ইউনিভার্সিটি, স্কুল, অফিস,কাছারি, শপিংমল, পাব, মুভি থিয়েটার সব বন্ধ হল। '' ডেলাওয়্যার স্টেটে মোট আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনই মৃত ৬। ১৮ দিন ধরে গৃহবন্দি মালিনীরা দেশে ফেরার কথা ভাবেনইনি, শুধুমাত্র পথে সংক্রমণের ভয়ে। এমার্জেন্সি জারি হওয়ার পর সেখানকার ছবিটাও ছিল অনেকটাই এখানকার মতো। সবাই গ্রসারি কিনতে ভিড় জমান স্টোরে। তারপরই হু হু করে বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। মালিনীর কথায় , ''সেদিন বুঝিনি কিন্তু আজ ভালো করেই কো-ল্যাটারাল ড্যামেজটা বুঝতে পারছি। হঠাৎই নতুন কেস বেড়ে গেছে। হ্যাণ্ড স্যানিটাইজার, এন৯৫ মাস্ক, গ্লাভস সবই বাজারে অমিল! বাড়িতেই হ্যাণ্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। '' হালফিলে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর। ওদের রসদে টান।  সমস্যা বেড়েছে তা বটেই। সামান্য কিছু খাবারের দোকান,গ্রসারি স্টোর,মেডিসিন শপ এখনও খোলা। এই সময় বাড়ির জন্যই বেশি চিন্তিত মালিনীর পরিবার। ভাবছেন, ''  কিছু মানুষ বোধহয় লক ডাউনের গুরুত্ব অনুধাবন করতে পারছেন না এবং সেই একই চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। উইকএণ্ডে অনেক মানুষ অভ্যাসমত বিচ পার্টি করছেন,লেকের ধারে পিকনিক করছেন। এগুলো এক্ষুনি বন্ধ করা দরকার। ট্রাম্প সরকারের পক্ষ থেকে কোভিড-১৯ প্রতিরোধে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে। করোনার প্রকোপে বিশ্ব অর্তনীতিতে যে বড় ধাক্কা অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মালিনী বললেন, '' বেকারত্ব বাড়ায় ক্রাইম রেট বাড়বে, এই আশঙ্কায় বহু মানুষ ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে বন্দুকের দোকানে লাইন দিচ্ছেন।  '' সেখানে এখনও যথেষ্ট  স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেই, তাই আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই বাড়ির সকলকে নিয়ে চিন্তা করতে করতে 'কিছু একটা মিরাকল ঘটার' অপেক্ষা করছেন মালিনীর মতো অনেকেই।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Gujrat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget