এক্সপ্লোর

R G Kar Update: ফলো করে টেনে-হিঁচড়ে ঝোপে নিয়ে গিয়ে নারকীয় অত্যাচার, নার্স খুন এবার উত্তরাখণ্ডে

Uttarakhand News: পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত ৮ অগাস্ট দিবদিবা গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

নয়াদিল্লি: আর জি করে চিকিৎসক-ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় দেশ। এরইমধ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। উত্তরাখণ্ডে এবার নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। শুক্রবার পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সীমানা থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। 

নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ: পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত ৮ অগাস্ট দিবদিবা গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, অপরাধ করার পর অভিযুক্ত তাঁর ব্য়াগ থেকে টাকা সহ মোবাইল এবং অন্যান্য নথি লুঠ করেছে। গত ৩১ জুলাই ওই নার্সের বোন অভিযোগ দায়ের করেন। মোবাইল ফোনের টাওয়ারের লোকেশন এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই নার্সকে উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় শ্রমিক অভিযুক্ত ধর্মেন্দ্র উত্তরাখণ্ডে কাজ করতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা অভিযুক্তকে  গত ১৩ অগাস্ট গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, প্রচুর টাকার প্রয়োজন ছিল। টাকা লুঠ উদ্দেশ্যেই অভিযুক্ত পিছু নেয় ওই নার্সের। একটি নির্জন জায়গায় পৌঁছতেই অভিযুক্ত জোর করে ওই মহিলাকে ঝোপের কাছে নিয়ে যান। যাতে পরিচয় গোপন থাকে তাই ওড়না দিয়ে মুখ ঢেকে দেন। এরপরই ধর্ষণ করা হয়। এমনকী পাথর দিয়ে মেরে থেঁতলে দেওয়া হয় মুখ। 

উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, "অভিযুক্ত ঘটনার আগে থেকে বিলাসপুর এলাকায় কাজ করছিল। মহিলার পূর্ব পরিচিত ছিল না। ঘটনার সন্ধেবেলা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত। মহিলার থেকে টাকা লুঠের উদ্দেশ্যে অভিযুক্ত তাঁকে ঝোপে টেনে নিয়ে যায়। মহিলা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে দেয়। এরপর ধর্ষণ করা হয় তাঁকে।'' 

এদিকে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নেওয়া হচ্ছে আজ। ওই চারজন পিজিটির মধ্যে একজন হাউসস্টাফ। CBI সূত্রে খবর, যে চারজনকে ডেকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁদের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। নিহত চিকিৎসককে শেষবার কখন কী অবস্থায় দেখেছিলেন তাঁরা, ঠিক কী ঘটেছিল, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয়ে বয়ান নেওয়া হচ্ছে তাঁদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: আমি জানি CPM আর BJP RG করে গিয়ে ভাঙচুরটা করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Naushad Siddiqui: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget