এক্সপ্লোর

Mamata Banerjee: আমি জানি CPM আর BJP RG করে গিয়ে ভাঙচুরটা করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News: আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অপরাধীদের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: মধ্যরাতে আরজি করে তাণ্ডবের (R G Kar Chaos) ঘটনায় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ফের বিজেপি এবং সিপিএমকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর জি কর মেডিক্যাল ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি। 

আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অপরাধীদের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে তিনি বলেন, "বাংলায় ব্যবস্থা নেওয়া হয়, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষককে মালা পরানো হয়। ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে হামলা চালানো হয়, বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। আর জি কর মেডিক্যালে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে। সিপিএম-বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা।''         

এদিকে আরজি কর মেডিক্যালের ভিতরে ভাঙচুর, হামলার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা- সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাক স্বাধীনতার রাতে আচমকা ব্যারিকেড ভেঙে শয়ে শয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশের সামনেই অবাধে চলে তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, HDU, ENT বিভাগ-সহ ১৮টি জায়গায় ভাঙচুর চলে।

ঘটনার ২৪ ঘণ্টারও অনেকটা সময় পর বৃহস্পতিবার গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করে আরজি কর কর্তৃপক্ষ। সেদিনই ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ফুটেজ থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। ২৪ ঘণ্টার মধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু তাদের অনেকেরই দাবি, ঘটনার সঙ্গে তাঁরা জড়িতই নন। তবে হামলা, ভাঙচুর চালানোর কথা স্বীকার করেছে দমদম পূর্ব সিঁথির বাসিন্দা সৌমিক দাস ও লেকটাউনের বেদিয়া পাড়ার বাসিন্দা শেখ শাহজাহানের পরিবার। আরজি কর মেডিক্যালে হামলা, ভাঙচুরের ঘটনায় এপর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ, পথে মমতা, মৌলালি থেকে শুরু মিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget