এক্সপ্লোর

Odisha Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে গিয়েছে গোটা দেশ, একদিনের শোক পালনের ঘোষণা ওড়িশা সরকারের

Odisha Train Accident: ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ হয়েছে, খবর অনুযায়ী আহতের সংখ্য়া ৯০০।

ভুবনেশ্বর: গতকালই ওড়িশার বালেশ্বরে (Balasore Train Accident) ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর বেশ খানিকটা সময় কেটেছে। এখনও চলছে উদ্ধারকাজ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ হয়েছে, আহতের সংখ্য়া হাজার (৯০০) ছুঁই ছুঁই। দুর্ঘটনার পর গোটা দেশজুড়ে শোকের মহল। এই আবহেই ওড়িশা সরকারের (Odisha Government) তরফে এক দিনের শোক পালনের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দিয়েছেন শনিবার (৩ মে) রাজ্য স্তরে কোনও উৎসব পালন করা হবে না, পালিত হবে শোক।

রাজ্যের আই অ্যান্ড পিআর সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটের মাধ্যমে এই ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ওড়িশা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সংশ্লিষ্ট রুটে আটকে রয়েছে একাধিক ট্রেন। এই অবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আটকে থাকা ট্রেনে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রীর জন্য জল, স্যানিটাইজেশন, খাবারের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে খরচের নির্দেশ দেওয়া হয়েছে।  

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবারই জানিয়েছেন তিনি ট্রেনের লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখতে উচ্চস্তরের তদন্তের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন ইতিমধ্যেই জানিয়েছেন ঘটনাস্থলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই খড়গপুরের থেকে বেশ কিছু আধিকারিকদের ঘটনাস্থলে উদ্ধারকাজে সাহায্য করার জন্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। দোলা সেন বলেন, 'আমার গোটা ঘটনায় মর্মাহত। আমাদের মুখ্যমন্ত্রী (মমতা বন্দোপাধ্য়ায়) কাল এখানে আসতে পারেন। আমাদের তরফ থেকে আধিকারিকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি, ডাক্তার, অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।'

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে।  ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217, খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339, বালেশ্বরের হেল্পলাইন নম্বর -  8249591559, 7978418322, শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746, চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771

আরও পড়ুন: বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ !

সেরা শিরোনাম

Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget