এক্সপ্লোর

Odisha News: আর জি করের বর্ষপূর্তির রাতেই, কর্তব্যরত অবস্থায় রহস্যমৃত্যু নার্সের; ওড়িশার হাসপাতালের বাথরুমে উদ্ধার দেহ !

Nurse Death: খবর অনুযায়ী, হাসপাতালে ডিউটিতে ছিলেন ওই নার্স। স্টেশনে ফিরে না আসায় অন্যান্য স্টাফরা হাসপাতাল চত্বরে খুঁজে দেখেন।

ভুবনেশ্বর : আর জি করকাণ্ডের এক বছর। ঠিক এক বছর আগে এই দিনেই কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য। যে ঘটনার প্রতিবাদে এদিন নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। অভিযানে শামিল হয়ে আঘাত পেলেন বাবা-মা। আর এই আবহে পড়শি রাজ্য ওড়িশা থেকে সামনে এল একইরকম একটি ভয়ানক ঘটনা। একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে রহস্যজনকভাবে দেহ উদ্ধার হল এক নার্সের। কর্তব্যরত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হল। শুক্রবার ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকার বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। ঘটনা সামনে আসার পর হতবাক হয়ে গেছেন নার্সের সহকর্মী ও রোগীরা। মৃত নার্স গঞ্জাম জেলার ঘটনা।

খবর অনুযায়ী, হাসপাতালে ডিউটিতে ছিলেন ওই নার্স। স্টেশনে ফিরে না আসায় অন্যান্য স্টাফরা হাসপাতাল চত্বরে খুঁজে দেখেন। স্টাফ বাথরুমে তাঁকে অসাড় অবস্থায় পাওয়া যায়। কিছুক্ষণ পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রশেখরপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রকৃত কারণ জানতে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হবে। মেয়ের এভাবে আচমকা মৃত্যুতে স্বভাবতই হতবাক তাঁর পরিবার। বিশ্বাসই করতে পারছেন না মা।

তাঁর বক্তব্য, "মেয়ের স্বাস্থ্য ভালই ছিল। কোনও শারীরিক জটিলতা ছিল না।" এই পরিস্থিতিতে ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন তাঁর মা। যেহেতু কর্তব্যরত অবস্থায় ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, রাত দেড়টা নাগাদ মেয়ে ওয়াশরুমে গিয়েছিল। বলা হচ্ছে, "ওর পা পিছলে গিয়েছিল, তারপর পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। ওরা (হাসপাতাল) রাত সাড়ে ৩টে নাগাদ আমাদের ফোন করে। ফোন করে বলে, আমাদের মেয়ে অচেতন হয়ে পড়েছে। সেখানে গিয়ে দেখি আমাদের সামনে মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে।"

নার্সের ভাই জানাচ্ছেন, তাঁদের ফোনে কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, ডিউটি শেষে রাখি বন্ধনের জন্য গঞ্জাম জেলার বাড়িতে ফিরবেন। এই পরিস্থিতিতে ঘটনার সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি দুর্ঘটনাবশত মৃত্যু, নাকি স্বাস্থ্য সমস্যা, নাকি ব্যক্তিগত সম্পর্কের বিষয়, নাকি কর্মস্থলে হেনস্থা, নাকি পারিবারিক বিবাদের জের, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর ওই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ৩০ মে একইভাবে কটকে রহস্যজনক অবস্থা উদ্ধার হয়েছিল এক নার্সের দেহ।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget