এক্সপ্লোর

Odisha Train Accident: দোষী ব্যক্তি শাস্তি পাবেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী, যদিও পরিসংখ্যান বলছে, গলদ পরিকাঠামোতেই

Coromandel Express Accident: সরকারি খরচ-খরচার হিসেব রাখে যে সংস্থা, সেই Comptroller and Auditor General of India (CAG)-এর গত বছরের রিপোর্ট অন্য কথা বলছে।

নয়াদিল্লি: ভয়াবহতার নিরিখে গাইসালকেও ছাপিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা কেটে গেলেও, এখনও নিখোঁজ অনেকে। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ হাজারের কোটা (Coromandel Express Accident)। ইদানীং কালে এত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা না ঘটলেও, গত এক বছরে ভারতে ট্রেন দুর্ঘটনা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে মালগাড়ি দুর্ঘটনাও। কোথাও প্রাণহানি ঘটেছে, কোথাও আবার ঘটেনি (Odisha Train Accident)। 

২০২২-'২৩ অর্থবর্ষে রেল দুর্ঘটনা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে

এপ্রিল মাসে রেলের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে রেলমন্ত্রকের কাছে এই পরিসংখ্যান জমা পড়ে। ভারতীয় রেলের সব জোন মিলিয়ে ওই পরিসংখ্যান সামনে আনা হয় ৮ মে। তাতে দেখা গিয়েছে, ২০২২-'২৩ অর্থবর্ষে রেল দুর্ঘটনা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মালগাড়ি-সহ তুলনামূলক ছোটখাটো দুর্ঘটনা যে ভাবে বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিল লাহোটি। 

রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২-'২৩ অর্থবর্ষে ৪৮টি ট্রেন দুর্ঘটনা ঘটে। তার আগের অর্থবর্ষে এই সংখ্যাটি ছিল ৩৫।  তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ২০২২-'২৩ অর্থবর্ষে যে ৪৮টি ট্রেন দুর্ঘটনা ঘটে, তার মধ্যে ৩৫টিই ঘটে সিগনাল সংক্রান্ত সমস্যার জেরে। বালেশ্বর দুর্ঘটনার নেপথ্যেও সিগনাল এবং পয়েন্টের বিভ্রাটের তত্ত্ব সামনে এসেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর দাবি, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বদলানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: Indian Railways: রোজ ১২ ঘণ্টার বেশি ডিউটি, পাইলটদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, দুর্ঘটনার ক'দিন আগেই জানায় রেল বোর্ড

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে শনিবারই রেলের উন্নয়নে কী কী কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরা হয়। রেলের অধুনিকীকরণ, নিরাপত্তা প্রযুক্তি সংক্রান্ত লম্বা খতিয়ান সামনে আনা হয়। প্রধানমন্ত্রী নিজেও পরিকাঠামো পরিবর্তে দোষী ব্যক্তিকে চিহ্নিত করার কথা বলেছেন। 

বালেশ্বর দুর্ঘটনার কারণ ঘিরে ধন্দ, প্রশ্ন পরিকাঠামো নিয়ে

যদিও সরকারি খরচ-খরচার হিসেব রাখে যে সংস্থা, সেই Comptroller and Auditor General of India (CAG)-এর গত বছরের রিপোর্ট অন্য কথা বলছে। তাতে বলা বয়, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ২১৭টি ট্রেন দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ১৬৩টি দুর্ঘটনার ক্ষেত্রেই বেলাইন হয়ে যায় ট্রেন, যা মোট দুর্ঘটনার ৭৫ শতাংশ। অর্থাৎ পরিকাঠামো নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন।

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget