এক্সপ্লোর

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে নিজের দেশের সংখ্যালঘুদের দিকে নজর দিন, সিএবি নিয়ে ইমরানের আক্রমণের পাল্টা বিদেশমন্ত্রক

রভীশ কুমার ট্যুইট করেছেন, পাক প্রধানমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করি না। ওনার যাবতীয় বক্তব্য অবাঞ্ছিত।

নয়াদিল্লি: রাজ্যসভায় গৃহীত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রসঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে কড়া নিন্দা করল ভারত। ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে পাক প্রধানমন্ত্রীর নিজের দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেওয়া উচিত’ বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার। ইমরান একগুচ্ছ ট্যুইটে সিএবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, ভারত মোদীর পরিচালনায় নিয়মমাফিক তাঁর আধিপত্যবাদী এজেন্ডা চাপিয়ে দেওয়ার পথে এগিয়ে চলেছে। গতকাল রাজ্যসভায় সিএবি পাশ হওয়ার পরদিন ইমরান লিখেছেন, বেআইনি ভাবে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্ত ও লাগাতার দখল করা থেকে শুরু করে অসমে ২০ লক্ষ ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া, সেখানে আটক রাখার ক্যাম্প গঠন আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা-এসবের সঙ্গে রয়েছে ভারতে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের গণপিটুনি। পাল্টা রভীশ কুমার ট্যুইট করেছেন, পাক প্রধানমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করি না। ওনার যাবতীয় বক্তব্য অবাঞ্ছিত। ইমরান আরও বলেছিলেন, বিশ্বের বোঝা উচিত, নাত্সী জার্মানির আধিপত্যবাদী গণহত্যার এজেন্ডার তুষ্টিকরণ থেকে যেমন পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়েছিল, তেমনিই পাকিস্তানকে পরমাণু যুদ্ধের হুমকি সহ মোদীর হিন্দু আধিপত্যবাদী কর্মসূচির ফলে ব্যাপক রক্তক্ষয় হবে, দুনিয়ায় যার পরিণাম হবে সূদূরপ্রসারী। নাত্সী জার্মানির মতোই মোদীর ভারতে বিরুদ্ধ মত খর্ব করা হচ্ছে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই বিশ্বকে সক্রিয় হয়ে মোদীর ভারতের রক্তপাত, যুদ্ধের হুমকির এজেন্ডা মোকাবিলা করতে হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget