এক্সপ্লোর

মনমোহন ৮৮, ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি চিদম্বরমের, শুভেচ্ছা মোদি, মমতা, রাহুলের

নরসিমা রাও সরকারের আমলে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। ভারতে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবদ ডঃ মনমোহন সিংহের জন্মদিনে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন তাঁরই সতীর্থ তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার ৮৮ বছরে পা দিয়েছেন মিতভাষী মানুষটি। ট্যুইটে চিদম্বরম লেখেন, ’’আজ ডঃ মনমোহন সিংহের জন্মদিন। তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করি,তিনি আরও সেবা করুন দেশের। মনমোহন সিংহের জীবন মামুলি পরিমণ্ডলে বড় হয়ে ওঠা একটি ছেলের জনগণের সেবায় সর্বোচ্চ স্থানে পৌঁছনোর কাহিনি, যাঁর একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা এবং স্কলারশিপ।‘‘ এখানেই না থেমে প্রাক্তন ইউপিএ সরকারের অর্থমন্ত্রীর সংযোজন, ’’গোটা দেশ তাঁর জীবন ও কর্মকাণ্ডে গর্বিত। প্রত্যেক ছেলে বা মেয়ের কাছে তিনি এক উদাহরণ। জনজীবনে আজ এমন কেউ যদি থেকেন থাকেন, যিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য, তবে তিনি মনমোহন সিংহ।‘‘ জন্মদিনে মনমোহন সিংহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন ’’মনমোহন সিংহজিকে শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন দীর্ঘ, সুস্থ জীবন লাভ করেন।‘‘ জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রাহুল গাঁধী। ’’মনমোহন সিংহের মতো উচ্চতার একজন প্রধানমন্ত্রীর অনুপস্থিতি দেশ আজ অনুভব করে। তাঁর সততা,ভদ্রতা,একাগ্রতা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা।‘‘ কংগ্রেসের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডল থেকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ’’মনমোহন সিংহ ছিলেন এমন একজন নেতা যাঁর প্রাথমিক লক্ষ্য ছিল সমাজে বাসা বেঁধে থাকা খারাপ বিষয়গুলি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা। প্রত্যেক ভারতবাসীকে ভাল রাখার লক্ষ্যে যিনি কাজ করে গিয়েছেন আজ তাঁর জন্মদিন পালন করছি।‘‘ ভারতে অর্থনৈতিক সংস্কারের অন্যতম কাণ্ডারীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লিখেছেন ’’প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অ্রথনীতিবিদ মনমোহন সিংহ সুস্থ জীবন লাভ করুন এবং জনগণের সেবায় আরও সুন্দর জীবন কাটান।‘‘ এদিন শুভেচ্ছা বার্তা এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের তরফেও। নরসিমা রাও সরকারের আমলে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। ভারতে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জন্মদিনে শুভেচ্ছা জানালেও মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব নিয়ে মুখ খোলেনি বিরোধী শিবির বা শাসক শিবিরের কেউ। সম্প্রতি মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছিলেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget