এক্সপ্লোর

Rabindra Jayanti 2023: ‘হিরের দামে ঠুনকো কাচ কিনতে আমি নারাজ’, জাতীয়তাবাদ ও রবীন্দ্রনাথের ভারতভাবনা

Rabindranath Tagore: জাতীয়তাবাদ নিয়ে রবীন্দ্রনাথের অবস্থান সর্বজনবিদিত। কখনওই জাতীয়তাবাদকে মানবিকতার ঊর্ধ্বে রাখেননি তিনি।

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীর গায়েও রাজনীতির রং লাগতে শুরু করেছে (Rabindra Jayanti 2023)। রাজনীতিতে তাঁকে নিয়েও হচ্ছে দড়ি টানাটানি। জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে কবির স্বপ্নের ভারতের কথা উঠে আসছে ছত্রে ছত্রে। কিন্তু রবীন্দ্রনাথের ভারতভাবনার সঙ্গে আজকের দিনের এই রাজনৈতিক আকচাআকচি কি আদৌ খাপ খায়? রবীন্দ্রনাথের লেখালেখি পড়লেই ছবিটা স্পষ্ট হয়ে ওঠে (Rabindranath Tagore)।

জাতীয়তাবাদ নিয়ে রবীন্দ্রনাথের অবস্থান সর্বজনবিদিত (Rabindranath on Nationalism)। কিন্তু কখনওই তাকে মানবতার ঊর্ধ্বে রাখেননি তিনি। বরং ১৯০৯ সালে বন্ধু এএম বোসকে লেখা চিঠিতে নিজের ব্যক্তিগত ভাবনা-চিন্তা আরও স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ওই চিঠিতে রবীন্দ্রনাথ লেখেন, 'হিরের দামে ঠুনকো কাচ কিনতে আমি নারাজ। জীবদ্দশায় মানবতার উপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না'।

'জন-গণ-মন'-তেও রবীন্দ্রনাথের সেই আদর্শই প্রতিফলিত হয়। পঞ্জাব-দ্রাবিড়-বঙ্গকে সঙ্গে নিয়েই ভারতের জয়গাথার রচনা করেন। আজ জাতীয়তাবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয় তাঁর সেই সৃষ্টিকে, যার ঘোর বিরোধী ছিলেন কবিগুরু। উগ্র জাতীয়তাবাদকে দানবীয়, দুর্বুদ্ধি বলেও একাধিক বার উল্লেখ করেছেন তিনি। 

আরও পড়ুন: Rabindranath Jayanti 2023: আজ রবি-বার, কথায়-গানে কবিস্মরণ জোড়াসাঁকোয়

রবীন্দ্রনাথের এই ভাবধারাকে সম্প্রতি সংসদে তুলে ধরেন তৃণমূল সাংসদ সুগত বসু। তাঁর বক্তব্য ছিল, "কখনও কখনও আশঙ্কিত হয়ে পড়ি যে, আজ যাঁরা জাতীয়তাবাদের ধারণাকে অত্যন্ত সঙ্কীর্ণ পরিসরে বেঁধে দিচ্ছেন, 'জাতীয়তাবাদ' বইয়ের কিছু বাক্য পড়ে, আগামী দিনে তাঁরা রবীন্দ্রনাথকেই না দেশদ্রোহী ঘোষণা করে দেন!"

আজীবন উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করে গিয়েছেন রবীন্দ্রনাথ। তার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গেও মতবিরোধ দেখা দেয় তাঁর। জাতীয়তাবাদের স্তুতি জোর করে চাপিয়ে দেওয়ায় ঘোর আপত্তি ছিল রবীন্দ্রনাথের। দেশমাতৃকাকে দেবীরূপে পুজো করায় আপত্তি ছিল। তাঁর মত ছিল, দেশসেবার প্রশ্নে পিছিয়ে আসার প্রশ্নই নেই। কিন্তু পুজো-অর্চনার অধিকার ব্যক্তিগত পরিসরের মধ্যে পড়ে। জাতীয়তাবাদ কখনও বাধ্যবাধকতায় পরিণত হতে পারে না। 'ঘরে-বাইরে' উপন্যাসে নিখিলেশের চরিত্রটি সেই আঙ্গিকেই রচনা করেছিলেন তিনি।

মতবিরোধ, ভিন্ন ভাবনা পরিসরকে গুরুত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ। মানুষের ব্যক্তিগত ভাবনা-চিন্তাকে খাঁচায় বন্দি করার বিরোধী ছিলেন তিনি। তাই পরস্পরকে অসীম শ্রদ্ধা করলেও, মহাত্মাকে সাবধান করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর যুক্তি ছিল, জাতীয়তাবাদ এবং বর্ণবাদের মধ্যেকার রেখাটি অত্যন্ত সূক্ষ্ম। ১৯২১ সালের জুলাই মাসে কলকাতায় গান্ধী এলে সেই নিয়ে তর্কও বাধে দু'জনের। সঠিক অর্থে মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে জাতীয়তাবাদের দাসত্ব থেকে আগে বেরনো প্রয়োজন বলে মত ছিল রবীন্দ্রনাথের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget