এক্সপ্লোর

PM Modi at G7 Summit session: জি-৭ সামিটে ভারত, 'One Earth, One Health'-এর বার্তা প্রধানমন্ত্রীর

অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে জি-৭ ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: করোনা আবহেই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার থেকে শুরু হয়েছে জি-৭ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির তিন দিনের সামিট। জি ৭-এর সদস্য নয় ভারত। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণ পেয়েছে দেশ। সেই ডাকে সাড়া দিয়েই অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে জি-৭ সামিটে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সেখানে তিনি 'One Earth, One Health' বিষয়টি তুলে ধরেন। 

">

প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতি জারি করে জানিয়েছে, এদিনে দেশের একাধিক কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মহামারি আবহে ভারতের স্বাস্থ্যনীতি, শিল্প, বানিজ্যিক ক্ষেত্রে সরকারের অবদানের পাশাপাশি উন্মুক্ত ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, টিকাকরণ নীতি পরিচালনা সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। অতিমারি আবহে অন্যান্য দেশ ভারতকে যেভাবে সাহায্য করেছে সে বিষয়েও সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রবিবার বাকি দুটি পর্বেও ভার্চুয়ালি যোগ দেবেন নরেন্দ্র মোদি। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও এই সামিটে অংশ নিতে স্ত্রী জিলকে সঙ্গে নিয়ে ব্রিটেনে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রধানমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন সেখানে। এ ছাড়াও ভারতের পাশাপাশি অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেছেন দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা। 

গোড়া থেকেই অতিমারি রোধে অন্যতম ভূমিকা নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানেই এর ব্যবস্থা করা হয়েছে। করোনার টিকাকরণ-সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে সামিটে আলোচনা হবে। বিশ্বজুড়ে অতিমারির আবহে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার দিকটিকেই মূলত প্রাধান্য দেওয়া হবে এখানে। পাশাপাশি আলোচনা করা হবে স্বাস্থ্য সুরক্ষা, অনুজীবী রোধে ব্যবস্থা, ক্লিনিক্যাল ট্রায়াল, ডিজিটাল হেল্‌থ ইত্যাদি বিষয়েও। 

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত উন্নত অর্থনৈতিক বিশ্বের এই গোষ্ঠীর সামিটে আমন্ত্রিত ছিলেন মোদি। তবে এ বছর এই জোটের অভিমুখ যে চিন-বিরোধী, তা স্পষ্ট। তাই অতিমারি আবহে এ বারের সামিটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক শিবির।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Rahul Gandhi: যন্তরমন্তর 2.0: মাটিতে শুয়ে প্রিয়ঙ্কা, চ্যাংদোলা করে বাসে তোলা হল রাহুলকে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ফের উত্তাল দিল্লি
যন্তরমন্তর 2.0: মাটিতে শুয়ে প্রিয়ঙ্কা, চ্যাংদোলা করে বাসে তোলা হল রাহুলকে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ফের উত্তাল দিল্লি
25 Years Of PM Modi: 'আপনি ভগবান বিষ্ণুর অবতার...', প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্ব থেকে একাধিক বার্তা, কে কী বললেন ?
'আপনি ভগবান বিষ্ণুর অবতার...', প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্ব থেকে একাধিক বার্তা, কে কী বললেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget