এক্সপ্লোর

Oommen Chandy Death: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওমেন চান্ডি

Former Kerala CM: মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

কলকাতা: প্রয়াত দেশের আরও এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তাঁর বয়স হয়েছিল ৭৯। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ।

তিনি লেখেন, "আপ্পার মৃত্যু হয়েছে৷" কেরলের দু'দুবারের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর পরিবারে রইলেন প্রবীণ নেতার স্ত্রী মারিআম্মা, কন্যা মারিয়া ওমেন, ছেলে চণ্ডী ওমেন ও আছু ওমেন৷                                                                       

ওমেন চান্ডির জন্মেছিলেন ১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় । টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ওমেন চান্ডি। প্রথমবার ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। প্রায় ১৯ হাজার দিনের জন্য তিনি পুতুপল্লী বিধানসভা আসনের বিধায়ক ছিলেন। কেরলের ইতিহাসে তাঁর নামেই সবচেয়ে বেশি সময়ের জন্য বিধানসভার সদস্য থাকার নজির ।

 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ টুইট করে লেখেন, "কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চান্ডি প্রয়াত ৷ এক রাজা যিনি দুনিয়াটাকে ভালোবাসার শক্তি দিয়ে জয় করেছিলেন, তার গল্প শেষ হল ৷ আজ এই কিংবদন্তি নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷"                                                 

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget