এক্সপ্লোর

Ceasefire Violation: লাগাতার ১৪ দিন ধরে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও

Cross Border Firing: পুঞ্চ সেক্টরে সম্প্রতি পাক গোলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার ল্যান্স নায়েক দীনেশ কুমার।

Ceasefire Violation: পহেলগাঁও হামলার পর থেকেই অশান্ত হয়ে রয়েছে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা। আর ভারতের প্রত্যাঘাত অর্থাৎ 'অপারেশন সিঁদুর'- এর পর থেকে সীমান্ত বরাবর একাধিক জায়গায় অশান্তি আরও বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কুপওয়াড়া, বারামুলা, উরি এবং আখনুর - জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বরাবর এইসব সেক্টর এবং অন্যান্য আরও অনেক জায়গায় লাগাতার ১৪ দিন ধরে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। অবাধে চলছে গুলিবৃষ্টি। নাগাড়ে চলছে গোলাবারুদ বর্ষণ। পুঞ্চ সেক্টরে সম্প্রতি পাক গোলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার ল্যান্স নায়েক দীনেশ কুমার। সম্প্রতি সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে, ৭ তারিখ মধ্যরাত ও ৮ তারিখ ভোররাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা, উরি, আখনুর এলাকায় পাকিস্তানি সেনার বিভিন্ন চৌকি থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। ছোটখাটো অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এছাড়াও ব্যবহার হয়েছে আর্টিলারি বন্দুক। পাকিস্তানি সেনার যাবতীয় হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। 

১১ দিন পর উরি, ১২ দিন পর পুলওয়ামা, ১৫ দিন পর পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করল ভারত। ২৫ মিনিটের অভিযানে ২৪টি মিসাইল ছোড়া হয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি নিকেষ করা হয়েছে। অনুমান প্রায় ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে শুরু হয় অপারেশন সিঁদুর অভিযান। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নারকীয় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত পর্যটকদের 'মাস্ট ভিজিট' এই জায়গায় সাধারণ পর্যটকদের উপর অবাধে গুলি চালিয়েছে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পুরুষদের গুলি করে মারা হয়েছে। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন এক স্থানীয় টাট্টু-ঘোড়ার চালকও। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশে। কবে হবে প্রত্যাঘাত? প্রশ্ন উঠছিল সব মহলে। অবশেষে জবাব দিল ভারত। বদলা নিল পহেলগাঁও হামলার। যে প্রত্যাঘাতের অপেক্ষা গোটা দেশ করছিল, অবশেষে সেই প্রত্যাঘাত হয়েছে। 

অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য় সহ ১৪ জনের। কিন্তু তাতে আফশোস বা হতাশা, কোনওটাই নেই বলে প্রতিক্রিয়াও দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার। ভারতের প্রত্যাঘাতের পর আতঙ্কে পাকিস্তান। ইসলামাবাদে বাড়ি থেকে বেরোতে নিষেধ, মাইকে প্রচার পাক প্রশাসনের। সন্ধে ৭-ভোর ৫ রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
NEET Protest in Kolkata : নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget