এক্সপ্লোর

Pak Army Shelling: পুঞ্চ সেক্টরে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ ভারতীয় সেনার ল্য়ান্স নায়েক দীনেশ কুমার

Operation Sindoor: অপারেশন সিঁদুর- এর পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক এলাকা। পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনার অবাধে গুলিবৃষ্টি এবং গোলাবারুদ বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান।

Pak Army Shelling: সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হলেন ভারতীয় সেনার ল্য়ান্স নায়েক দীনেশ কুমার। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্য়ু হয়। পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০ জন পাক জওয়ানের মৃত্য়ু হয়। এরই মধ্য়ে পাকিস্তানের শেলিংয়ে মৃত্য়ু হয় ল্য়ান্স নায়েক দীনেশ কুমারের। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের তরফে একথা জানানো হয়েছে। নিহত দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা। ৫ এফডি রেজিমেন্টে পোস্টিং ছিল তাঁর। পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন তিনি। 

'অপারেশন সিঁদুর'- এর পর থেকেই অশান্ত রয়েছে নিয়ন্ত্রণ রেখা। সূত্রের খবর, পাকিস্তানের তরফে গোলাবারুদ বর্ষণ এবং অবাধে গুলিবৃষ্টির কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে খবর। এছাড়াও রয়েছেন সেনাবাহিনীর এই জওয়ান। অন্তত ৫৭ জন আহত হয়েছেন বলে খবর। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যেসব গ্রাম রয়েছে, সেগুলিকেই নিশানা করে গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। এছাড়াও গোলাবারুদ, বোমা বর্ষণও হয়েছে। 

পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় বদলা নিল ভারত। 'অপারেশন সিঁদুর'-এর মাধ্য়মে, ভারতীয়দের সিঁদুর মোছার প্রতিশোধ নিল ভারতের সশস্ত্র বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-জইশ-হিজবুলের হেড কোয়ার্টার-সহ নটা জঙ্গিঘাঁটি। পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম বড় ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল অপারেশন সিঁদুরে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লস্করের ঘাঁটি মারকাজ তৈবা তছনছ করে দিল ভারত। উড়িয়ে দেওয়া হল ওসামা বিন লাদেনের আর্থিক সাহায্যে গড়ে ওঠা লস্করের বিরাট ক্যাম্প। মধ্যরাতে অতর্কিতে প্রত্যাঘাত করে, হাফিজ সইদের জঙ্গি সাম্রাজ্য গুঁড়িয়ে দিল ভারতের সশস্ত্র বাহিনী। 

লস্কর-ই-তৈবার ঘাঁটির মতো, অপারেশন সিঁদুরে একই হাল হল জইশের ঘাঁটিরও। তবে শুধু ঘাঁটি নয়, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের গোটা হেডকোয়ার্টারই উড়িয়ে দিল ভারত। বাহওয়ালপুরে জইশের মূল ডেরায় চলল অপারেশন সিঁদুর। আর তাতে, মৃত্যু হল জইশ প্রধান মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য় সহ ১৪ জনের। কিন্তু তাতে আফশোস বা হতাশা, কোনওটাই নেই বলে প্রতিক্রিয়াও দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার। 

লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের পাশাপাশি মঙ্গলবার গভীর রাতে কাশ্মীরের অন্যতম জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের ডেরাতেও হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের মূল ভূ-খণ্ডের প্রায় ১৮ কিলোমিটার ভিতরে শিয়ালকোটে হিজবুলের অন্যতম প্রধান ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সেনা। এই ক্যাম্প থেকেই ২০১৬ সালে পাঠানকোটে এয়ারবেসে হামলার পরিকল্পনা করা হয়েছিল। উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর অন্যতম কেন্দ্র ছিল এই ক্যাম্প, দাবি করেছে সেনা। 

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
Slow Poisoning: ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
China Flying Car: রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির
রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget