এক্সপ্লোর

Operation Sindoor : মধ্যরাতে 'অপারেশন সিন্দুর', সারা দেশে ২০০-র বেশি উড়ান বাতিল, ১৮ বিমানবন্দরে সাময়িক বন্ধ পরিষেবা

স্পাইসজেট সহ অন্যান্য বিমান সংস্থাগুলি বেশ কয়েকটি বিমানবন্দরের জন্য একটি নতুন ফ্লাইট অ্যাডভাইজরি জারি করেছে।

 

নয়াদিল্লি :  পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে  হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অপারেশন চালাল ভারত। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর।  মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। দুর্মুষ করে দিল সন্ত্রাসবাদীদের আস্তানা। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে লস্কর-হিজবুল-জইশের ঘাঁটিতে ভারত করল এয়ারস্ট্রাইক। ধ্বংস করা হল জঙ্গিদের হেড কোয়ার্টার। এই  ঘটনার পর স্পাইসজেট সহ অন্যান্য বিমান সংস্থাগুলি বেশ কয়েকটি বিমানবন্দরের জন্য একটি নতুন ফ্লাইট অ্যাডভাইজরি জারি করেছে।  

সারা দেশে ২০০-র বেশি উড়ান বাতিল করা হল। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, আকাসার ২০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উড়ানও। দেশের ১৮টি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল পরিষেবা। বিশেষত
উত্তর ও পশ্চিম ভারতের ১৮টি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করা হল পরিষেবা। তালিকায় রয়েছে শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, জোধপুর বিমানবন্দর। জয়সলমির, সিমলা, ধর্মশালা, জামনগর বিমানবন্দরেও সাময়িকভাবে পরিষেবা বন্ধ    ।       

বিমান চলাচল নিয়ে সিদ্ধান্ত

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ঘোষণা করেছে, এই হামলার পর বিমান ওঠানামার বিষয়টি প্রাভাবিত হবে। ভ্রমণকারীদের তাদের ভ্রমণের আগে আপডেটগুলিতে নজর রাখার কথা বলা হয়েছে।  X আপডেটে,বিমান সংস্থাগুলি জানিয়েছে,   ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দরগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পাকিস্তান কী বলল

এদিকে ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে নেয় পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে  লাহৌর-শিয়ালকোট বিমানবন্দর। পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে এমার্জেন্সি।  প্রথমে হম্বিতম্বি করলেও, ভারতীয় পরাক্রম দেখে পরে ঢোঁক গিলে নিয়েছে তারা। দিশাহারা হয়ে, সীমান্ত লাগোয়া গ্রামে গুলিবৃষ্টি শুরু করেছে পাক সেনা।  

ভারতীয় বায়ুসেনার পাইলটরা কেমন আছেন

উরি বা পুলওয়ামা হামলার পরে, কখনও পাকিস্তানে তো কখনও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত করেছিল ভারত। আর এবার আক্রমণ হল দু'জায়গাতেই। শুধু পাক অধিকৃত কাশ্মীরেই নয়, আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে-তে ঢুকে প্রত্যাঘাত করল ভারত। ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে,  অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget