এক্সপ্লোর

Operation Sindoor: লস্করের হেডকোয়ার্টার মুরিদকে কেন নিশানায় ? হাফিজ সইদের নেতৃত্বে চলা 'সন্ত্রাসের আঁতুড়ঘর'- এর পরিণতি কী ?

India's Strike on Pakistan: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকে, লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এক এলাকা। এখানেই ছিল লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার, যা 'সন্ত্রাসের আঁতুড়ঘড়' নামেই পরিচিত।

Operation Sindorr: 'অপারেশন সিঁদুর'। ভারতের মিডনাইট এয়ারস্ট্রাইক। যে প্রত্যাঘাতের জন্য অপেক্ষা করছিল গোটা দেশে, অবশেষে সেই প্রত্যাঘাতই হল। স্থল, নৌ এবং বায়ুসেনার জয়েন্ট অপারেশন হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জায়গার জঙ্গি ঘাঁটি।

এই তালিকায় ছিল দু'টি গুরুত্বপূর্ণ জায়গা। একটি লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাকা মুরিদকে, যেখানে ছিল লস্কর-ই-তৈবার ঘাঁটি। সূত্রের খবর, এর সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে হাফিজ সইদের। সূত্রের খবর ১৯৯০ সাল থেকে এই মুরিদকে- তেই ছিল লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। হাফিজ সইদ-ই ছিল এর হর্তাকর্তা। ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ট ছিল এই হাফিজ সইদ। 

অন্যটি, বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের ডেরা। সূত্রের খবর, এখানে ছিল একটি মাদ্রাসা যার সঙ্গে যোগ রয়েছে জইশ চিফ মাসুদ আজহারের। 

কেন নিশানা করা হল লস্কর-ই-তৈবার মুরিদকে- র হেডকোয়ার্টারকে 

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকে, লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এক এলাকা। এখানেই ছিল লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার, যা পাকিস্তানে 'সন্ত্রাসের আঁতুড়ঘড়' নামেই পরিচিত। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার দায় শিকার করেছিল লস্করেরই একটি শাখা সংগঠন টিআরএফ- দ্য রেজিসট্যান্ট ফ্রন্ট। অনুমান, এই হামলার পিছনে আদতে হাত রয়েছে লস্কর চিফ হাফিজ সইদেরই। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মুরিদকে- তে মরকজ তৈবা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'- এ। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুরিদকে- তেই লস্কর-ই-তৈবা এবং এর শাখা সংগঠন জামাত-উদ-দাওয়া ছড়িয়ে ছিল প্রায় ২০০ একর জায়গা জুড়ে। এখানেই ছিল অসংখ্য বাড়ি, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র এবং জঙ্গি কার্যকলাপের আরও অনেক পরিকাঠামো। 

ভারতের ইন্টেলিজেন্স র‍্যাডারে অনেকদিন ধরেই ছিল মুরিদকে- র এই লস্কর হেডকোয়ার্টার। শোনা যায়, ২০০০ সালে তৈরি হয় এই মরকজ তৈবা। এর ফান্ডিং নাকি করেছিল আল কায়দা চিফ ওসামা বিন লাদের। প্রায় ১০ মিলিয়ন খরচ করে তৈরি হয় এই মরকজ তৈবা। এখানে থেকে যাবতীয় সন্ত্রাসী কাজকর্ম চালাত হাফিজ সইদ। জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাদ্রাসা, থাকার কোয়ার্টার, অস্ত্র চালানোর ক্যাম্প, নতুন সদস্য নিয়োগ - সবই হতো এই ঘাঁটি থেকেই। এমনকি ২০০৮- এর মুম্বই হামলার সমস্ত পরিকল্পনাও করা হয়েছিল মুরদিকে- র এই ঘাঁটি থেকেই। সূত্রের খবর আজমল কাসাভের ট্রেনিংও হয়েছিল এই মরকজ তৈবা- তেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget