এক্সপ্লোর

Pahalgam Attack: নামী ই-কমার্স সংস্থা থেকে মোবাইলের চার্জার কিনেছিল জঙ্গিরা, পহেলগাঁও তদন্তে নতুন মোড়

Pahalgam Incident: পুলিশের অনুমান, পহেলগাঁওতে হামলা চালানোর পর জঙ্গিরা যখন দাচিগ্রামে পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছিল, সেই সময় তাদের সক্রিয়ভাবে সাহায্য করেছিল এই মহম্মদ ইউসুফ কাটারি।

Pahalgam Attack: পহেলগাঁওতে হামালা চালানো জঙ্গিরা একটি নামি ই-কমার্স সংস্থা থেকে মোবাইলের চার্জার অর্ডার করেছিল তাদের হ্যান্ডলার এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য উঠে এসে জম্মু ও কাশ্মীর পুলিশের তদন্তে। অপারেশন মহাদেবের সময় তিনটি মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছিল নিহত জঙ্গিদের থেকে। এরপর এইসব চার্জারের ভালভাবে ছানবিন করে জানা যায় যে, এর মধ্যে একটি চার্জার ছিল ভিভো টি২এক্স ৫জি (অরোরা গোল্ড) ফোনের সঙ্গে। এমনটাই জানা গিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে। 

পুলিশ সূত্রে আরও খবর, এই তদন্তের জন্য মোবাইল ফোনের কোম্পানি ভিভো এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল চার্জার কোথায় কেনা হয়েছে তা জানার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, দাচিগাম ফরেস্টের কাছে মুলানার-মহাদেব এলাকা থেকে এই চার্জার উদ্ধার করা হয়েছিল। সিএনএন-নিউজ ১৮ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে তাদের জানানো হয়েছে যে, ভিভো সংস্থা ১৩ অগস্ট জানিয়েছিল যে ওই চার্জার তারা তৈরি করেছে। পরবর্তীতে ফ্লিপকার্টের তরফেও জানা যায় যে, ইকবাল কম্পিউটারের মুসাইব আহমেদ চোপান ওই ডিভাইস কিনেছিলেন। এরপর নিজের বয়ানে মুসাইবও স্বীকার করেছে যে মহম্মদ ইউসুফ খান কাটারিকে ওই চার্জার তিনি বিক্রি করেছিলেন। এই মহম্মদ ইউসুফ খান কাটারি হলেন সেই ব্যক্তি, যিনি পহেলগাঁওতে হামলা চালানো জঙ্গিদের 'লজিস্টিক সাপোর্ট' দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। 

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এও জানা গিয়েছে যে, ২৪ মে, ২০২৫ তারিখে ইউসুফ কাটারি mPay- এর মাধ্যমে ১৪,৫০০ টাকা পেমেন্ট করেছিলেন। পুলিশ জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের রেকর্ড থেকে এই ট্রানজাকশন রেকর্ড পাওয়া গিয়েছে। জেরার সময় মহম্মদ ইউসুফ কাটারিও স্বীকার করেছেন যে, পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন তিনি, এমনটাই দাবি পুলিশের। আফগান ভাই, সুলেমান শাহ, জিবরান- এই তিন জঙ্গি যখন দাচিগ্রামের ঘন জঙ্গলে লুকিয়ে ছিল, তখন তাদের সাহায্য প্রদান করেছিলেন ইউসুফ কাটারি। 

এনআইএ জানিয়েছে, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় হামলা চালানোর পিছনে মাস্টারমাইন্ড ছিল এই তিন জঙ্গিই। পুলিশের অনুমান, পহেলগাঁওতে হামলা চালানোর পর জঙ্গিরা যখন দাচিগ্রামে পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছিল, সেই সময় তাদের সক্রিয়ভাবে সাহায্য করেছিল এই মহম্মদ ইউসুফ কাটারি। দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা এই ব্যক্তিকে ১৫ দিনের হেফাজতে নিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জোরকদমে চলছে জিজ্ঞাসাবাদ। জঙ্গিদের সাহায্যকারী হিসেবে আর কারা কাজ করছিল তাদের কথাও জানার চেষ্টা চালানো হচ্ছে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget