এক্সপ্লোর

IndiGo Plane Pakistan: নির্লজ্জ 'প্রত্যাঘাত' পাকিস্তানের? ২২৭ যাত্রী নিয়ে বিপদে ইন্ডিগোর বিমান, সাহায্য করতে অস্বীকার

India Pakistan News: তবে এরই মধ্যে পাকিস্তানের আরও একটি লজ্জাজনক, অমানবিক কাণ্ড প্রকাশ্যে এসেছে।

নয়া দিল্লি: বুধবার বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় ৯৭ কিমি বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। সেই সময়ই ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান। তবে এরই মধ্যে পাকিস্তানের আরও একটি লজ্জাজনক, অমানবিক কাণ্ড প্রকাশ্যে এসেছে। শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণকারী পাইলট যাত্রীদের জীবন বাঁচাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুরোধটি প্রত্যাখ্যান করে লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।                                                

সূত্রের খবর, বুধবার হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির সময় ইন্ডিগোর পাইলট খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন, যা লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল প্রত্যাখ্যান করে, জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। 

শ্রীনগর পৌঁছনোর খানিকক্ষণ আগেই বিমানটি শিলাবৃষ্টির মধ্যে পড়ে। তার জেরে প্রবল ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে একের পর এক শিলা। তাতে আরও বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি। ভয় ধরানো এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকেল সাড়ে ৬টা নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। নামার পরে দেখা যায়, ভেঙে গিয়েছে উড়ানের সামনের দিকের কিছুটা অংশ।                       

পরে উড়ান সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সমস্ত বিমানকর্মী এবং ২২৭ জন যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। যথাযথ প্রোটোকল মেনেই বিমানটি নামানো হয়েছে। যাত্রীদের পাশে যথাসম্ভব থাকার চেষ্টা করেছেন বিমানকর্মীরা। এদিনের শিলাবৃষ্টিতে বিমানটি যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতির জন্য পাঠানো হবে।               

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে, প্রতিবেশী দেশটি ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ভারতও পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।                                             

সেরা শিরোনাম

Romance Scam: 'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget