এক্সপ্লোর

Pakistan Violate Ceasefire: যুদ্ধবিরতির পরও আকাশে পাক-ড্রোন, ফের ব্ল্যাকআউট গুজরাতের কচ্ছে

India-Pakistan Conflict: গুজরাতের স্থানীয় বাসিন্দারা জানান, কচ্ছের আকাশে লাল রংয়ের কিছু বস্তু উড়তে দেখা যায়।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক ঘণ্টাই কেটেছিল। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও, রাত সওয়া ৮টা থেকে ফের জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শুধু উপত্যকাই নয়, গুজরাতের আকাশেও পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে খবর। (Pakistan Violate Ceasefire)

গুজরাতের স্থানীয় বাসিন্দারা জানান, কচ্ছের আকাশে লাল রংয়ের কিছু বস্তু উড়তে দেখা যায়। গতকাল রাতেও একই জিনিস দেখা যায়, আজ সকালেও এমন বস্তু চোখে পড়ে। পরে সেনা সেগুলি নামালে দেখা যায়, পাকিস্তানি ড্রোন উড়ছিল আকাশে। তাই রাতের আকাশে ফের পাকিস্তানি ড্রোন উড়ছে বলে বিশ্বাস তাঁদের। (India-Pakistan Conflict)

এর পর কিছু বিস্ফোরণের শব্দও শুনতে পান কচ্ছের নাগরিকরা। সেনা গুলি করে ড্রোন নামানোর ফলেই বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনার তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু পাকিস্তান ড্রোন দিয়ে ফের হামলার চেষ্টা হয় বলেই মনে করছেন স্থানীয়রা।

গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙভি গুজরাতের আকাশে পাক ড্রোন উড়ছে বলে ৯টার কিছু পর সোশ্যাল মিডিয়ায় লেখেন। তিনি লেখেন, 'কচ্ছের আকাশে বেশ কিছু ড্রোন ঘুরছে। এখনই ব্ল্যাকআউট কার্যকর হবে। নিরাপদে থাকুন। আতঙ্কিত হবেন না'। এর কিছু ক্ষণ পর তিনি আবারও লেখেন, 'গোটা কচ্ছ জেলায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। নাগরিকদের সকলকে নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে'।

এখন কচ্ছে ব্ল্যাকআউট থাকবে বলেই জানা যাচ্ছে। অথচ কয়েক ঘণ্টা আগেও স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন স্থানীয় মানুষজন। যুদ্ধবিরতি ঘোষণার পর কাল থেকে ফের দোকানপাট খুলতে পারবেন বলে আশা ছিল। এখন ফের আতঙ্ক গ্রাস করেছে। এলাকা সবকিছু বন্ধ। কচ্ছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ছ'টি ড্রোন নামানো হয় সেখানে। সেই ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

এদিন যুদ্ধবিরতি পর নতুন করে পাকিস্তানি ড্রোন ভারতের আকাশে ঢুকে এলেও, ১০টার কিছু পর থেকে আর ঘটনা এগোয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget