এক্সপ্লোর

Pakistan Targeted Pokhran: ‘পরমাণু শহর’ পোখরানকেও নিশানা পাকিস্তানের? গুঁড়িয়ে দিল ভারত, জারি রেড অ্যালার্ট

India-Pakistan Conflict: বৃহস্পতিবার রাতে ফের ভারতে হামলা চালাতে উদ্যত হয় পাকিস্তান।

নয়াদিল্লি: উস্কানিমূলক আচরণ থেকে বার বার করে সংযত থাকতে বলা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে ভারতের বড় ক্ষতি করতে উদ্যত হল পাকিস্তান। 'দৈনিক ভাস্কর' জানিয়েছে, ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টার পাশাপাশি, ভারতের 'পরমাণু নগরী' পোখরানেও হামলা করা লক্ষ্য ছিল তাদের। সেই লক্ষ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ছুটে আসে পাকিস্তান। কিন্তু ভারতীয় বায়ুসেনা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। (Pakistan Targeted Pokhran)

বৃহস্পতিবার রাতে ফের ভারতে হামলা চালাতে উদ্যত হয় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গায় একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। তাদের বায়ুসেনার বিমান ভারতের আকাশ ফুঁড়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু ভারতীয় সেনা আকাশেই তাদের ঠেকিয়ে দেয়। গুলি করে নামায় তাদের যুদ্ধবিমান এবং ড্রোন। এর মধ্যে পাকিস্তান পোখরানকে নিশানা করতে চাওয়াকে ঘিরে উদ্বেগ ছড়াচ্ছে। এদিন পোখরানকে যদিও ছুঁতে পারেনি পাকিস্তান। কিন্তু বিষয়টি ফেলে দেওয়ার মতো নয় বলে মনে করা হচ্ছে। (India-Pakistan Conflict)

এদিন রাজস্থানে সেনার সদরদফতর এবং বায়ুসেনা ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। জয়সলমের, পোখরান এবং ফলোদীতেও হামলা চালাতে উদ্যত হয় তারা। কিন্তু S-400 প্রযুক্তির সাহায্য়ে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয় ভারত। জয়সলমের, বিকানের, বাড়মের এবং শ্রী গঙ্গানগরে লাল সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে ব্ল্য়াকআউট চলছে। স্থানীয়দের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। 

ভারত-পাকিস্তান সীমান্তের ১০৭০ কিলোমিটার রাজস্থানে। পরবর্তী নির্দেশ পর্যন্ত সীমান্ত আপাতত বন্ধ রাখা হয়েছে। রাজ্যে জারি হয়েছে উচ্চ সতর্কতা। গুরুত্বপূর্ণ শহরগুলিতে Air Defence প্রযুক্তি চালু করেছে ভারত। চালু রয়েছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তিও। ২৪ ঘণ্টা পালা করে আকাশে টহল দিচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান। সন্দেহজনক কিছু চোখে পড়লেই জানাতে বলা হয়েছে স্থানীয়দের। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আজই পোখরান থকে দু'জনকে গ্রেফতার করা হয়।

ভারতের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার নেপথ্যে পোখরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পোখরানকে ভারতের 'পরমাণু শহর' বলা হয় তাই। রাজস্থানের জয়সলমের জেলায় অবস্থিত পোখরান। পোখরান শুধুমাত্র ভারতের পরমাউ নীতির প্রতীক নয়, দেশের জাতীয় নিরাপত্তার নিরিখেও অত্যন্ত স্পর্শকাতর। এই পোখরানেই পরমাণু পরীক্ষা করে পৃথিবীর তাবড় দেশকে নিজের শক্তি দেখিয়েছিল ভারত। সেই পোখরানের উপর আগে থেকেই শ্যেনদৃষ্টি ছিল পাকিস্তানের। এদিন সেখানেই হামলা চালাতে উদ্যত হয় তারা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget