এক্সপ্লোর

Pakistan News : কী কাণ্ড ! PoK তে আমআদমিকেই যুদ্ধের ট্রেনিং দিচ্ছে পাক সেনা, যুদ্ধআশঙ্কায় খাবার মজুত করতে নির্দেশ

নিয়ন্ত্রণরখায় গুলির লড়াই বদলে যেতে পারে  যুদ্ধে। আশঙ্কা করছে পাক অধিকৃত কাশ্মীরের 'প্রধানমন্ত্রী' চৌধরি আনোয়ার-উল হকের সরকার।

বেজায় ভয় পেয়েছে পাকিস্তান। সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পরপর ৯ দিন ধরে বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালিয়ে  যাচ্ছে পাক সেনারা। জবাব দিচ্ছে ভারতও। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি উড়িয়ে সীমান্তরেখাকে অশান্ত করার চেষ্টা করেই যাচ্ছে পাকিস্তান। এবার পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ দেওয়াও শুরু করে দিল পাক সেনা। সূত্রের খবর, সুধানৌতি এলাকায়  অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী। আর কাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ? সেনাবাহিনী নয়, একদম আম আদমিকে দেওয়া হচ্ছে যুদ্ধের ট্রেনিং।  নিয়ন্ত্রণরখায় গুলির লড়াই বদলে যেতে পারে  যুদ্ধে। আশঙ্কা করছে পাক অধিকৃত কাশ্মীরের 'প্রধানমন্ত্রী' চৌধরি আনোয়ার-উল হকের সরকার। তাই  পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্থানীয় প্রশাসন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের দুই মাসের জন্য খাবারের জোগান রাখার কথা বলে দিয়েছে।

নিউজ এজেন্সি এএফপির প্রতিবেদনের মতে, পাক অধিকৃত কাশ্মীরের 'প্রধানমন্ত্রী' চৌধুরী আনোয়ারুল হক বিধানসভায় জানিয়েছেন যে, ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য মজুত রাখতে হবে। এর জন্য এক অর্থ কোটি টাকার জরুরি তহবিলও গঠন করা হয়েছে।  তিনি জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি যন্ত্রপাতিও মোতায়েন করা হচ্ছে।

ভারতের পদক্ষেপে ভীত পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে, তার কাছে নির্ভরযোগ্য প্রমাণ আছে যে ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই ভয়ে পাকিস্তানে পিওকে-র কর্মকর্তারা বৃহস্পতিবার (১ মে ২০২৫) ১০০০-এর বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে। 

আসলে যতই হম্বি-তম্বি করুক না কেন, পাকিস্তানের গর্জনই সার। এমনটাই বলছে সূত্র। হুমকিই সার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভূমি থেকে ভূমি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়ে নোটাম জারি করে পাকিস্তান। কিন্তু যাকে বেপরোয়া উস্কানিমূলক বলে অ্যাখ্যা দিয়েছে ভারত। তিন-তিনবার শুধু হুমকিই শোনা গেছে, কাজের কাজ কিছুই হয়নি। এমনটাই খবর সূত্রের। 

এদিকে পাকিস্তানের সেনাপ্রধানে হুমকি, ভারত যদি সিন্ধুর জল আটকাতে কোনও কিছু নির্মাণ করে, তবে পাল্টা আক্রমণ করবে পাকিস্তান। তর্জনগর্জনে অবশ্য কেউই পিছিয়ে নেই। পাক সেনাপ্রধান বলেছেন, ভারতের কোনও সেনা যদি দুঃসাহস করে, তাহলে কড়া জবাব দেওয়া হবে। এদিকে আবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর পর এবার সন্ত্রাসে মদত দেওয়ার স্বীকারোক্তির সুর শোনা গিয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রীর গলাতেও। সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের সংশ্রবের বিষয়টি কার্যত মেনে নিয়েও বুক বাজিয়ে বিলাবল জারদারি ভুট্টো বলেছেন, 'যদি ওরা সিন্ধুতে হামলা করে, ওরাও জানে, হয় এই সিন্ধু দিয়ে জল বয়ে যাবে, নইলে রক্ত বইবে'। বিলাবলের হুঁশিয়ারি, ধমকি দিলে আমরাও যুদ্ধের জন্য তৈরি। তার জন্য চরম সীমায় যেতেও প্রস্তুত। 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget