এক্সপ্লোর

Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের

Boeing 737 Plane Wreckage: প্রায় ২৪ ঘণ্টা পর আরব সাগর থেকে উদ্ধার হল বিমানটির ধ্বংসাবশেষ। যে পাঁচ জন সওয়ার ছিলেন বিমানে, তাঁদের কোনও খোঁজ মেলেনি এখনও পর্যন্ত।

নয়াদিল্লি: মাঝ আকাশে যাত্রীসমেত নিখোঁজ হয়ে গিয়েছিল কার্গো বিমান। পাকিস্তানের সেই বোয়িং ৭৩৭ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেল। প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশির পর আরব সাগর থেকে উদ্ধার হল বিমানটির ধ্বংসাবশেষ। যে পাঁচ জন সওয়ার ছিলেন বিমানে, তাঁদের কোনও খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। (Boeing 737 Plane Wreckage)

বুধবার বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে। বালুচিস্তান উপকূলের দক্ষিণে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরত্ব থেকে মিলেছে ধ্বংসাবশেষ। ডুবুরি নামিয়ে, সাগর-মহাসাগরের গভীরে উদ্ধারকার্য চালাতে দক্ষ টিম নামানো হয়েছিল উদ্ধারকার্যে। পাকিস্তানের নৌবাহিনী, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্যে হাত লাগায়। সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসাবশেষটির খোঁজ মেলে। (Boeing 737 Plane Missing)

আরও পড়ুন: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

পাকিস্তান বিমান সংস্থা সূত্রে খবর, করাচি থেকে আকাশে ওড়ার পর যে অবস্থান থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জায়গার কাছাকাছিই ধ্বংসাবশেষটি পড়েছিল। তবে বিমানে সওয়ার পাঁচ যাত্রীর জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। ওই পাঁচ যাত্রীকে যথাক্রমে ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়জল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মহম্মদ হামিদ ও মহম্মদ আরিফ সিদ্দিকি এবং লোডমাস্টার মহম্মদ তৌফিক খান নামে শনাক্ত করা গিয়েছে। 

ধ্বংসাবশেষ উদ্ধারের পর প্রমাণ সংগ্রহের কাজ চলছে এই মুহূর্তে। দুর্ঘটনার আসল কারণ কী, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় শোক প্রকাশ করেন। দেশের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা, নৌবাহিনী, বায়ুসেনাকে তল্লাশি অভিযানে জোর দিতে নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিমানে সওয়ার সকলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’

মঙ্গলবার রাত ৯টা বেজে ২১ মিনিটে পাকিস্তানের করাচি থেকে আকাশে উড়েছিল বোয়িং ৭৩৭ বিমানটি। করাচি থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজা যাচ্ছিল সেটি। Flightdaradar24 জানিয়েছে, আকাশে ওড়ার সময় হঠাৎই টলমল করে ওঠে বিমানটি। এরপর তীব্র গতিতে অধোমুখে নামতে শুরু করে। শেষ যে তথ্য হাতে পাওয়া গিয়েছে, তাতে সাগরের জলস্তর থেকে বিমানটির উচ্চতা ছিল ১১০০ ফুট। সেই সময় উল্লম্ব অবতরণের হার ছিল মিনিটে -২২৪০০ ফুট, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার। একেবারে খাড়া ভাবে, অস্বাভাবিক গতিতে অধোমুখে ধাবিত হয়। বোয়িংয়ের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল K2 Airways. করাচির একটি বেসরকারি প্রাইভেট কার্গো বিমান।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget