এক্সপ্লোর

Iran-Israel War: একদিন আগেই নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ, ইরানে হামলার পর আমেরিকার নিন্দা পাকিস্তানের

Iran-Israel Conflict: পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যেও সংঘাত বাধে। সেই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে অবতীর্ণ হন।

নয়াদিল্লি: নোবেল শান্তি পুরস্কারের জন্য একদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ। কিন্তু রাত গড়াতেই বিড়ম্বনা বাড়ল পাকিস্তানের। ইরানে পরমাণু গবেষণা কেন্দ্রে পর পর হামলা চালিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে হামলার তীব্র নিন্দা করতে হল ইসলামাবাদকে। উত্তেজনা কমিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করল তারা। ফলে আমেরিকা, না ইরান, কাদের পক্ষ নেবে তারা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। (Iran-Israel War)

পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যেও সংঘাত বাধে। সেই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে অবতীর্ণ হন। তাঁর হস্তক্ষেপেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করেন তিনি। ভারত যদিও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা বরাবর অস্বীকার করে আসছে, পাকিস্তান কিন্তু ট্রাম্পের কৃতজ্ঞতা স্বীকার করে আসছে। এমনকি ট্রাম্পের কূটনীতির প্রশংসাও করে তারা। একদিন আগে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করে ইসলামাবাদ। (Iran-Israel Conflict)

কিন্তু আমেরিকার যুদ্ধবিমান, সাবমেরিন ইরানে হামলা চালানোর পরই অবস্থান বদল করতে দেখা গেল পাকিস্তানকে। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে আমেরিকা বোমা ফেলার পর সংবাদমাধ্যমে মুখ খোলে পাক বিদেশমন্ত্রক। বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ইজরায়েলের তরফে ধারাবাহিক হামলার পর, আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কিত আমরা। আবারও বলছি, এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং রাষ্ট্রপুঞ্জের বিধি অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে ইরানের। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন অত্যন্ত দুর্ভাগ্যজনক। উত্তেজনা আরও বাড়লে ওই অঞ্চল তো বটেই, তার বাইরেও পরিস্থিতির অবনতি হতে পারে। নাগরিকদের জীবন ও সম্পত্তির খাতিরে অবিলম্বে এই সংঘাতে ইতি টানা হোক। আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবাধিকার আইন মেনে চলা উচিত সব পক্ষের'।

আমেরিকার যুদ্ধবিমান ও সাবমেরিন ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে বলে দাবি সামনে আসছে। যদিও ইরানের দাবি, কোনও ক্ষয়ক্ষতিই হয়নি তাদের। অনেক আগেই ওই তিন পরমাণু গবেষণা কেন্দ্র খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু ইরান বনাম ইজরায়েল সংঘাতে আমেরিকার যুক্ত হওয়াকে ভাল চোখে দেখছেন না কূটনীতিকরা। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে বলেও আশঙ্কা করছেন সকলে।

আর সেই আবহেই আমেরিকার সমালোচনা করল পাকিস্তানও। ইরানের সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে পাকিস্তানের। ইরানের সঙ্গে বরাবর সুসম্পর্ক ভারতেরও। সরকারি ভাবে দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো না হলেও, কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়াল জানিয়েছেন, আলাপ আলোচনা, কূটনীতিক মাধ্যমে সংঘাতের অবসান হোক বলে বরাবর সওয়াল করে আসছেন নরেন্দ্র মোদি। যুদ্ধ কোনও সমাধান নয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?

ভিডিও

Humayun Kabir : 'বাবরি নিয়ে আবেগ রয়েছে, ওয়াকফ নিয়ে ক্ষোভ', মন্তব্য ডেবরার TMC বিধায়ক হুমায়ুন কবীরের
Babri Masjid : 'বাবরি' নিয়ে এক হুমায়ুনের পাশে আরেক হুমায়ুন! মুখ খুললেন ডেবরার তৃণমূল বিধায়ক
Babri Masjid : মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড় ! Humayun Kabir
WB News : পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব মোড়,ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি
SIR News: 'রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget