এক্সপ্লোর

Pakistan Embassy Attacked : কাবুলে পাকিস্তানের দূতাবাসে গুলি, কাকে খুনের চেষ্টার অভিযোগ ?

Embassy in Kabul : জখন হন ইসরার মহম্মদ নামে এক নিরাপত্তারক্ষী

কাবুল : আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) অবস্থিত পাকিস্তানি দূতাবাসে চলল গুলি। দূতাবাস চত্বরেই হামলা চালোনা হয়। তাতে জখন হন ইসরার মহম্মদ নামে এক নিরাপত্তারক্ষী। এমনই খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রের। শুক্রবারের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan Prime Minister Shehbaz Sharif)। মিশন হেড-কে খুনের চেষ্টা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, "এখনই ঘটনার তদন্ত শুরু করা হোক এবং এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।"

গত বছর অগাস্ট মাসে তালিবানরা ক্ষমতা দখলের পর, আফগানিস্তানের তালিবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। তা সত্ত্বেও সেখানে দূতাবাস খুলে রেখেছে তারা। এই পরিস্থিতিতে এই হামলা।

সংবাদ সংস্থা এএফপি-কে পাকিস্তান দূতাবাসের এক কর্মী জানিয়েছেন, এক হামলাকারী লুকিয়ে দূতাবাস চত্বরে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে। তবে, অ্যাম্বাসাডর ও দূতাবাসের অন্যান্য কর্মীরা নিরাপদে আছেন। সাবধানতার জন্য আমরা আপাতত দূতাবাসের বাইরে যাচ্ছি না।

এদিকে আফগানিস্তান বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই হামলার ঘটনার তীব্র নিন্দা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের ইসলাম শাসক কাবুলে কূটনৈতিক মিশনে থাকা ব্যক্তিদের নিরাপত্তায় সমস্যা হয় এমন কোনও কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। নিরাপত্তা এজেন্সিগুলি এই ঘটনার তদন্ত করবে গুরুত্ব সহকারে। অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিনা রব্বানি খর দিনকয়েক আগেই তালিবান সরকারের সঙ্গে আলোচনার জন্য কাবুল গিয়েছিলেন। তার কয়েকদিনের মধ্যেই এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে।

কাবুলে হামলা আগেও-

গত অক্টোবর মাসেই কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ হয়। প্রাণ হারান ৩৫ জন। জখম অন্তত ৮২ জন। কাবুলের পশ্চিম দিকের ডিস্ট্রিক্ট, 'দশত-ই-বারচি'-র একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝামাঝি নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি। সেখানে তখন বহু পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, 'দশত-ই-বারচি' এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে বিস্ফোরণ হয়েছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আব্দুল নফি তাকোর দাবি করেছিলে

আরও পড়ুন ; নিহতের সংখ্য়া বেড়ে ৩৫, আত্মঘাতী বিস্ফোরণের পর দেহের টুকরো গুনছে কাবুল?

সেরা শিরোনাম

যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget