এক্সপ্লোর

পাকিস্তান সংখ্যালঘুদের কাছে নরক, ভারত স্বর্গ! মত নকভির

কংগ্রেস দল ও তাদের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করেও নকভি অভিযোগ করেন, ওদের মগজ এতটাই সারবস্তুহীন যে দেশের পক্ষে কোনটা ভাল, সেটা ভাবার ক্ষমতাই নেই!

নয়াদিল্লি: পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে তাদের মাথা ঘামানো উচিত নয় বলে অভিমত জানালেন মুখতার আব্বাস নকভি। পাকিস্তান বরং নিজেদের দেশের সংখ্যালঘুদের করুণ দশার দিকে নজর দিক, বলেছেন তিনি। পাকিস্তান সংখ্যালঘুদের কাছে নরক আর ভারত স্বর্গ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী। তিনি বলেছেন, পাকিস্তানে সামাজিক, ধর্মীয় অধিকার, মানবাধিকার নেই সংখ্যালঘুদের। ভারতে কিন্তু সংখ্যালঘুরা সকলেই নিরাপদ। অসমে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)ঘিরে বিতর্কের প্রতি ইঙ্গিত করে নকভির দাবি, এটা স্রেফ একটি প্রক্রিয়া, কোনও চূড়ান্ত রায় নয়। এ নিয়ে কারও আতঙ্ক ছড়ানো উচিত নয় বলেও অভিমত তাঁর। জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও নিশানা করেন তিনি। বলেন, জম্মু ও কাশ্মীর এবং লে-তে এখন শান্তি বহাল থাকায় বিচ্ছিন্নতাবাদীরা আতঙ্কিত। কংগ্রেস দল ও তাদের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করেও নকভি অভিযোগ করেন, ওদের মগজ এতটাই সারবস্তুহীন যে দেশের পক্ষে কোনটা ভাল, সেটা ভাবার ক্ষমতাই নেই! কংগ্রেস দেশদ্রোহী, বিশ্বাসঘাতকদের সুরেই কথা বলছে বলে দাবি করে রাহুল গাঁধীকে প্রচ্ছন্ন ইঙ্গিত করে তিনি বলেন, কংগ্রেসের একাধিক নেতার কথাবার্তা পাকিস্তানের লোকজনের মতোই। প্রসঙ্গত, প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্যকে পাকিস্তান ৩৭০ অনুচ্ছেদ বাতিল ইস্যুতে রাষ্ট্রপুঞ্জকে লেখা চিঠিতে উদ্ধৃত করেছে পাকিস্তান। তা নিয়েই এই প্রতিক্রিয়া নকভির। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মনমোহন সিংহ, প্রিয়ঙ্কা গাঁধী সহ কংগ্রেস নেতাদের সমালোচনা উড়িয়ে তিনি তোপ দাগেন, যে পরিবারটা অর্থনীতিকে শেষ করে দিয়েছে, একের পর এক কেলেঙ্কারি করেছে, তাদের আর্থিক অবস্থা নিয়ে মাথা না ঘামালেও চলবে। দেশ এখন নিরাপদ হাতে রয়েছে বলে মন্তব্য করেন নকভি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ
Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sonam Wangchuk: 'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget