এক্সপ্লোর

India-Pakistan Conflict: ফের BSF-এর হাতে ধরা পড়লেন এক পাক-নাগরিক, বাংলার জওয়ানকে ফেরানো কি সহজ হবে?

India-Pakistan Relations: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা।

শ্রীনগর: নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় এলাকায় ধরা পড়লেন আরও এক পাকিস্তানি নাগরিক। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী BSF-র হাতে ধরা পড়লেন তিনি। একদিন আগেই পঞ্জাবের গুরুদাসপুরে এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়। রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তেও এক পাক রেঞ্জারকে গ্রেফতার করা হয়েছে। ভারতের এক BSF জওয়ান, পশ্চিমবঙ্গের বাসিন্দা পিকে সাউ-ও আটকে রয়েছেন পাক রেঞ্জারদের হাতে।  (India-Pakistan Conflict)

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ২০-র আশেপাশে বয়স ধৃত যুবকের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীরে প্রবেশ করছিলেন তিনি। চাকান দা বাগ এলাকায় সঙ্গে সঙ্গে তাঁকে পাকড়াও করা হয়। সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ওই যুবক উপত্যকায় প্রবেশ করলেন কেন, কী ছিল তাঁর অভিসন্ধি, তা জানার চেষ্টা চলছে। (India-Pakistan Relations)

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি সংগঠন The Resistance Front হামলা চালালেও, তাদের সঙ্গে পাকিস্তানের সংযোগ ধরা পড়েছে। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন তারা। সেই ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে, যার ফলস্বরূপ সীমান্ত এলাকায় দু'তরফেই অতি তৎপরতা চোখে পড়ছে। আর সেই আবহেই পর পর চার পাকিস্তানি নাগরিককে হাতে ভারতের হাতে আটক হলেন। 

পাকিস্তানি নাগরিকদের ধরা পড়ার ঘটনা কূটনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ পহেলগাঁও হামলার পরই ভারতের BSF জওয়ান, পশ্চিমবঙ্গের বাসিনা PK সাহু পাকিস্তানি রেঞ্জার্সের হাতে ধরা পড়েন। ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েছিলেন তিনি। হাত-পা, চোখ বাঁধা অবস্থায় তাঁর ছবি প্রকাশ করে পাকিস্তানি রেঞ্জার্স। এখনও পর্যন্ত তাঁকে পাক রেঞ্জার্সের হাত থেকে তাঁকে উদ্ধার করা যায়নি। সেই আবহেই পর পর পাকিস্তানি নাগরিকরা সীমান্তের এপারে ধরা পড়লেন। এতে পিকে সাউকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে পাকিস্তানের উপর চাপসৃষ্টি করা যাবে বলে মনে করছেন কূটনীতিকরা।

কূটনৈতিক স্তরে এই টানাপোড়েনের মধ্যেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের থেকে গোলাগুলি অব্যাহত রয়েছে। লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা। সোম-মঙ্গলবার রাতভর সেখানে গুলিবৃষ্টি হয়। জম্মুর কিছু জায়গায়, কাশ্মীরের কুপওয়ারা, বরামুল্লা, রাজৌরি, মেন্ধর, নওশেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরেও গোলাগুলি চলেছে। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি সেনাও। বিগত কিছুদিনে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এমনকি রাষ্ট্রপুঞ্জে যখন সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, সেই সময়ও নিজেদের বিরত রাখেনি তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget