এক্সপ্লোর

Pakistan-Afghanistan Conflict: আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান!

Pakistan-Afghanistan Border Tensions: বুধবার পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ  এই স্বীকারোক্তি এসেছে।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে। এখনও কার্যত সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান। আর সেই আবহেই আফগানিস্তান সীমান্তে বেঘোরে প্রাণ গেল পাক সেনার এক ক্যাপ্টেনের। মারা গিয়েছেন আরও পাঁচ সেনাকর্মী।  সেনার একটি কনভয়ও উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। (Pakistan-Afghanistan Border)

বুধবার পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ  এই স্বীকারোক্তি এসেছে। তারা জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার খুররম জেলায় ‘জঙ্গি’দের সঙ্গে সংঘর্ষে ছ’জনের প্রাণ গিয়েছে। গোপন অভিযান চলাকালীন তাঁদের মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে। (Pakistan-Afghanistan Conflict)

ওই বিবৃতিতে বলা হয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে খুররম জেলার দোগর এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে নামে পাক সেনা। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর মিলেছিল। সেখানে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যাতে সাত জঙ্গিকে নিকেশ করে পাক সেনা। পাক সেনার ছ’জনও প্রাণ হারান, যার মধ্যে এক ক্য়াপ্টেন রয়েছেন। 

আর কোনও জঙ্গি লুকিয় আছে কি না দেখতে, তল্লাশি চলছে ওই অঞ্চলে। পাক সেনার দাবি, ফিতনা আল-খাওয়ারিজ, যা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের অংশ, জঙ্গিরা তার সদস্য ছিল। খুররম জেলা হয়ে প্রায়শই আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করে জঙ্গিরা। পাক সেনার উপর হামলার ঘটনাও ঘটে।

পাক সংবাদমাধ্যন Dawn জানিয়েছে, নিহত ক্যাপ্টেনের নাম নোমান সেলিম। মেডিক্যাল অফিসার হিসেবে পাক সেনায় যোগ দেন তিনি। বয়স মাত্র ২৪ বছর। পাক সেনা জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে অসীম সাহসের পরিচয় দেন সেলিম। পাঁচ সেনাকর্মীর সঙ্গে শহিদ হয়েছেন তিনি। সেলিম মিয়াঁওয়ালির বাসিন্দা ছিলেন। অন্য পাঁচজনকে, সোয়াবির বাসিন্দা হাবিলদার আমজাদ আলি, রাওয়ালপিণ্ডির নাইক ওয়াকাস আহমেদ, শিকারপুরের সেপাই এজাজ আলি, ঝিলমের সেপাই মহম্মদ ওয়ালিদ এবং খৈরপুরের সেপাই মহম্মদ শাহবাজ নামে শনাক্ত করা গিয়েছে।

খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে শান্তি বজায় রাখতে লাগাতার হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে। বিশেষ করে ২০২২ সালে তেহরিক-ই-তালিবান তাদের সঙ্গে শান্তিচুক্তি ভাঙার পর থেকে। চলতি বছরেই খাইবার পাখতুনখোয়ায় ২৯৮ জন নিরীহ মানুষ নাশকতার বলি হয়েছেন। পাশাপাশি, বালুচিস্তানেও লাগাতার বিচ্ছিন্নতাকামী সশস্ত্র সংগঠনগুলি পাক সেনাকে নিশানা করে চলেছে। আস্ত ট্রেন ছিনতাই থেকে সেনার কনভয় ওড়ানোর ঘটনা ঘটছে লাগাতার। সেই আবহে আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকারের সঙ্গেও সংঘাত বেঁধেছে ইসলামাবাদের। পর পর বেশ কয়েকদিন গোলাগুলি বিনিময়ের পর সম্প্রতি যুদ্ধবিরতি বৈঠক হলেও, তাতে সমাধানসূত্র বেরোয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget