এক্সপ্লোর

3 arrested In Parliament : ভুয়ো আধার নিয়ে চোখে ধুলো দিয়ে সংসদে '৩ শ্রমিক' ! হাতেনাতে পাকড়াও করল CISF

Parliament Security : অভিযুক্তদের আধার কার্ড দেখাতে বললে, তারা কার্ড বের করে সিআইএসএফ কর্মীদের কাছে জমা করে। তখই কার্ডগুলো দেখে সন্দেহ হয় তাঁদের।

 

নয়া দিল্লি : সংসদ ভবন এখন নতুন সরকারের অপেক্ষায়। আর তার আগেই জাল আধার কার্ড ব্যবহার করে সংসদ  ভবনে ঢোকার চেষ্টা করে ধরা পড়ল তিন ব্যক্তি। দিল্লিতে এখন সারা দেশের হেভিওয়েট নেতাদের আনাগোনা। জোরকদমে চলছে সরকার গঠনের প্রস্তুতি। এরই মধ্যে সমসদ ভবনের মতো উচ্চ নিরাপত্তায় ঘেরা জায়গায় কেন বহিরাগতরা চোকার চেষ্টা করছিল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, ধৃত ৩ জনই উত্তরপ্রদেশের শ্রমিক।  অভিযুক্ত তিন জনের নাম কাসিম, মনিস এবং সোয়েব। জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে তিন জনের বিরুদ্ধে।  মঙ্গলবার সংসদ ভবনে চলছিল সিকিউরিটি চেকিং। সেই সময়  সংসদ ভবনের ফ্ল্যাপ গেট এন্ট্রিতে সিআইএসএফ কর্মীরা এই তিনজনকে আটক করে। তারপর এদের সন্দেহজনক কার্যকলাপ দেখে গ্রেফতার করে।  

অভিযুক্তদের আধার কার্ড দেখাতে বললে, তারা কার্ড বের করে সিআইএসএফ কর্মীদের কাছে জমা করে। তখই কার্ডগুলো দেখে সন্দেহ হয় তাঁদের।   কার্ডগুলো ভালোভাবে যাচাই করে দেখা যায়, সেগুলি জাল ! তদন্তে জানা গিয়েছে, এই তিনজনকে কাজে ঢুকিয়েছিল  ডি ভি প্রজেক্টস লিমিটেড । সংসদ কমপ্লেক্সের ভিতরে এমপির লাউঞ্জ নির্মাণে নিযুক্ত ছিল তারা। 

তিন অভিযুক্তকে সিআইএসএফ কর্মীরাই দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।  ভারতীয় দণ্ডবিধির  ৪৬৫ ধারা (জালিয়াতি),৪১৯ ধারা (প্রতারণা), ১২০ বি ( অপরাধমূলক ষড়যন্ত্র) সহ বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।  বর্তমানে সিআরপিএফ এবং দিল্লি পুলিশের বদলে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ ।    

সূত্রের খবর, দুটি আধার কার্ডে নম্বর একই। অথচ ছবি আলাদা ! আর তাতেই তিন সন্দেহভাজন শ্রমিকের সংসদ ভবন চত্বরে ঢোকার চেষ্টা ব্যর্থ হয়ে যায় । এমনই দাবি করা হয়েছে দিল্লি পুলিশের FIR-এ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় কাশিম, মনিস ও সয়াব নামের তিন সন্দেহভাজন শ্রমিককে। পুলিশ সূত্রে দাবি, তিনজন শ্রমিকই ক্যাজুয়াল এন্ট্রি পাস দেখিয়ে চৌঠা জুন বিকেলে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে খবর, তিন শ্রমিকই এক ঠিকাদারের আওতায় কাজ করছিলেন। দিল্লি পুলিশের FIR অনুযায়ী, কাশিম ও মনিসের জমা দেওয়া আধারকার্ডের নম্বর একই। কিন্তু ছবি আলাদা। গোয়েন্দাদের অনুমান, উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা মনিসের আধারকার্ড ব্যবহার করে ভুয়ো আধারকার্ড বানিয়েছেন কাশিম। আরেক অভিযুক্ত সোয়েবের পরিচয়পত্রে তাঁকে উত্তরপ্রদেশের সাহাপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget