এক্সপ্লোর

Parliament Winter Session : 'হতাশ হয়েছিলাম, হাউস ওঁকে বিদায় জানানোর সুযোগ পায়নি', ধনকড়ের প্রসঙ্গ তুলে খোঁচা খাড়গের; পাল্টা রিজিজু বললেন...

Jagdeep Dhankhar : উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর পদত্যাগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল।

নয়াদিল্লি : 'মর্নিং শোজ দ্য ডে।' শীতকালীন অধিবেশন শুরুর আগেই এদিন বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশন চলাকালীন 'নাটক করবেন না' বলে খোঁচা দিয়েছিলেন তিনি। একইরকম ঝাঁঝ দেখা গেল সংসদের ভিতরেও। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা নিয়ে তপ্ত হল সংসদ। নিজের বক্তব্যে তাঁর কথা তুলে ধরে নিশানা শানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। 

রাজ্যসভার নতুন চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনকে স্বাগত জানান খাড়গে। এরপর তাঁর উদ্দেশে তিনি বলেন, "আমি আশা করি আপনি কিছু মনে করবেন না যে আমি আপনার পূর্বসূরীর রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আকস্মিক পদত্যাগের কথা উল্লেখ করতে বাধ্য হচ্ছি। চেয়ারম্যান, সমগ্র কক্ষের রক্ষক হওয়ায়, সরকারের মতোই বিরোধী দলেরও। আমি হতাশ হয়েছিলাম যে হাউস তাঁকে বিদায় জানানোর সুযোগ পায়নি। যাই হোক, সমগ্র বিরোধী দলের পক্ষ থেকে তাঁর সুস্থ জীবন কামনা করছি।"

 

তাঁর সংযোজন, "আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি ওই দিকে(ট্রেজারি) খুব বেশি তাকাবেন না, কারণ এটা বিপজ্জনক। কিন্তু এই দিকে (বিরোধী দলের) না দেখাও বিপজ্জনক। অতএব, উভয় পক্ষের ভারসাম্য বজায় রাখাই ভাল...প্রধানমন্ত্রী তাঁর সাংবদাকি সম্মেলনে পরোক্ষভাবে আমাদের আক্রমণ করেছেন এবং আমরা এখানে উপযুক্ত জবাব দেব...। আমি আত্মবিশ্বাসী যে আপনি নিরপেক্ষ থাকবেন এবং বিরোধী ও ট্রেজারি বেঞ্চের সঙ্গে একই রকম আচরণ করবেন।"

 

খাড়গের বক্তব্যের পাল্টা জবাব দেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, "আমি কেবল সংসদকে মনে করিয়ে দিতে চাই যে আপনি প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন চেয়ারম্যানকে অপমান করার জন্য যে ভাষা ব্যবহার করেছিলেন, প্রাক্তন চেয়ারম্যান সম্পর্কে আপনি যে অভদ্র শব্দ ব্যবহার করেছিলেন তা ভুলে গেছেন। আপনি যে অপসারণ প্রস্তাবটি দাখিল করেছেন, যার একটি কপি এখনও আমাদের কাছে আছে। প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনি যে ভাষা ব্যবহার করেছেন। অপসারণের নোটিসে আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, একবার ভাবুন আপনি চেয়ারের মর্যাদা কতটা কলঙ্কিত করেছেন। এই পবিত্র সময়ে, আমার আবেদন, দয়া করে এমন কিছু উল্লেখ করবেন না যা এই পবিত্র সময়ে অপ্রয়োজনীয়।"

 

উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর পদত্যাগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। নানা বিতর্কও দানা বাঁধে। জগদীপ ধনকড়ের পদত্যাগের প্রায় দেড় মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পায় দেশ। নির্বাচনে জেতেন বিজেপি নেতৃত্বাধীন NDA-র প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি পদে শপথ নেন তিনি। সেই অনুষ্ঠানে দেখা যায় জগদীপ ধনকড়কেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget