এক্সপ্লোর

Partition Horrors Remembrance: ফিরে আসে দেশভাগের যন্ত্রণা, স্মরণে ট্যুইট প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

History Exhibition Done And Other Details: ইতিহাস বলছে, রাত পোহালেই স্বাধীনতা দিবস। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত দেশজুড়ে।

নয়াদিল্লি: ইতিহাস বলছে, রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালিত দেশজুড়ে। কিন্তু উদযাপনের আলোয় যেন আরও বেশি করে সেই ভয়ঙ্কর পর্বের ইতিহাস মনে পড়ে যাচ্ছে অনেকের। দেশভাগ (Partition) ও কাতারে কাতারে মানুষের ভোগান্তি (Suffering)। আজ, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, দেশভাগের সময়ে প্রাণ হারানো মানুষদের শ্রদ্ধা জানাতেই পালিত Partition Horrors Remembrance Day।

কী হয়েছিল?
১৯৪৭ সালের ১৫ আগস্ট। প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পর স্বাধীন হয়েছে দেশ। মুক্তির আনন্দ দিকে দিকে। কিন্তু ক্ষমতা-হস্তান্তরের সময় অকথ্য দুর্ভোগের সাক্ষী থাকলেন বহু মানুষ। দেশভাগ হল। তৈরি হল পাকিস্তান। ভিটেমাটি ছেড়ে পারাপার করলেন বহু মানুষ। গোষ্ঠী সংঘর্ষ থেকে আরও নানা অবর্ণনীয় অবস্থায় সে সময় অন্তত ৫ লক্ষের মৃত্য়ু হয়েছিল। অন্তত তেমনই বলছে সরকারি দস্তাবেজ। যদিও বেসরকারি হিসেব, সংখ্যাটা ১০ লক্ষের কাছাকাছি। ধনসম্পত্তির বিপুল ক্ষতি, মহিলাদের উপর নানা ধরনের অত্যাচার--সবই দেখেছেন সে সময়েই মানুষ। তবে সহাবস্থানের যে নীতিতে বছরের পর বছর বিশ্বাস করেছে ভারত, তাতেই সবচেয়ে বড় ধাক্কা দেয় দেশভাগের অভিজ্ঞতা। Partition Horrors Remembrance Day উপলক্ষ্য়ে কেন্দ্রীয় সরকার যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে অন্তত তেমনই দাবি।

ট্যুইট মোদী-শাহের...
দেশভাগ যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল তাঁদের স্মৃতিতেই এই দিনে ট্যুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, 'যাঁরা ইতিহাসের ওই মর্মান্তিক পর্যায়ের দুর্ভোগ সহ্য করার দৃঢ়তা দেখিয়েছেন, তাঁদের কুর্নিশ।'  ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লেখেন, '১৯৪৭ সালের দেশভাগ ভারতের স্বাধীনতার ইতিহাসের এমন এক অমানবিক অধ্যায় যা কেউ কোনও দিন ভুলতে পারবেন না।...আজকের দিনে তাঁদের সকলকে কুর্নিশ যাঁদের  দেশভাগের যন্ত্রণা ভুগতে হয়েছিল।'ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সোশ্যাল মিডিয়ায় বার্তা আসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। দেশভাগের সময়ে নিহতদের স্মরণে লখনৌয়ে মৌনমিছিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশগ ত ৮ আগস্ট সংসদ ভবনে 'দেশভাগের ভয়াবহতা' শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল। সেখানে আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দেখা যায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষেণ রেড্ডিকে। 
সব মিলিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির পাশাপাশি দেশভাগের ভয়ঙ্কর পর্বও স্মরণ করা হয়। 

আরও পড়ুন:"অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget