এক্সপ্লোর

ভেন্টিলেশনে থাকা রোগীকে ধর্ষণ, গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের ঘটনা

পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে আইসিইউতে ভর্তি এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ, তিনি যখন ভেন্টিলেশনে ছিলেন তখনকার অবস্থার সুযোগ নিয়ে হাসপাতালের এক কর্মী ধর্ষণ করেছে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ব্যাপারে পুলিশে যোগাযোগ করেছে, তদন্তে সবরকম সহযোগিতা করতে তারা তৈরি। ফর্টিস দেশের অন্যতম খরচসাপেক্ষ হাসপাতাল। আধুনিকতম চিকিৎসা ও নিরাপত্তাগত সুযোগসুবিধের যুক্তিতে রোগীর পরিবারকে মোটা টাকা চার্জ করে এরা। অথচ এখানেই আইসিইউয়ের মত জায়গায় ধর্ষণের অভিযোগ উঠল। ২১ বছর বয়সী এই তরুণী শ্বাসকষ্টের কারণে ২১ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে আইসিইউয়ে ভেন্টিলেটরে দেওয়া হয়। ভেন্টিলেটরে যখন তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন, তখন তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায় বিকাশ নামে হাসপাতালের জনৈক কর্মী। ৬ দিন পর জ্ঞান ফিরে পেয়ে তিনি বাবাকে সব কিছু বলেন। তাঁর অভিযোগ, ২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে তাঁর ওপর নির্যাতন চলেছে। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত বিকাশ হাসপাতালের নিজস্ব কর্মী নয়, তাকে বাইরে থেকে আনা হয়েছিল। তবে এখনও তাকে গ্রেফতার করা যায়নি। অভিযোগকারিণী এখনও ভেন্টিলেটরে, ফলে তাঁর বয়ান নিতে পারেনি পুলিশ। ফর্টিস হাসপাতাল জানিয়েছে, তদন্তে তারা সবরকম সহায়তা করবে, এ ধরনের ঘটনা কোনওমতেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sonam Wangchuk: 'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget