এক্সপ্লোর

Pawan Verma Join TMC: তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা

Pawan Verma Join TMC:প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদও তৃণমূলের যোগ দিতে পারেন। কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। মমতার সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি।

নয়াদিল্লি: তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের (jdu) প্রাক্তন সাংসদ পবন বর্মা (pawan verma)। তৃণমূলে (tmc) যোগ দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক তানওয়ার। প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদও (kirti azad) তৃণমূলের যোগ দিতে পারেন। কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। মমতার সঙ্গে দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি। আজ বিকেলে অশোক তানওয়ার ও কীর্তি আজাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা।

জানা গিয়েছে, আজই দিল্লিতে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ (Kirti Azad)। ২০১৪-র লোকসভা ভোটে বিহারের (Bihar) দ্বারভাঙা (Darvanga) থেকে জিতেছিলেন কীর্তি। বিজেপির টিকিটে নির্বাচিত হন কীর্তি আজাদ (Kirti Azad)। এরপর ২০১৯-এ বিজেপি থেকে কংগ্রেসে (Congress ) যোগ দেন। 

উল্লেখ্য, এর আগেও দলবদলের ছবি প্রকাশ্যে এসেছে। শিলিগুড়িতে (Siliguri) তৃণমূলে (TMC) যোগ দেন, উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধান পরিষদের প্রাক্তন সদস্য রাজেশপতি ত্রিপাঠী। তৃণমূলে (TMC) যোগ দিলেন, তাঁর ছেলেও। ছট পুজোর পর উত্তরপ্রদেশে যাবেন, বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। পাশাপাশি তৃণমূলে (TMC) যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। সম্প্রতি গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন তৃণমূলের (TMC) পতাকা। এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি (Nafisha ali)। কলকাতায় জন্ম নাফিসার। জাতীয় দলের প্রাক্তন সাঁতারু নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে। 

আরও পড়ুন: গ্রুপ-ডির পর এবার আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget