এক্সপ্লোর

RSS Chief on Pakistan : 'ভুল ছিল দেশভাগ, এখনও অসন্তুষ্ট পাকিস্তানিরা' দাবি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat : মোহন ভাগবতের কথায়, 'ভারত যে পাকিস্তানকে আক্রমণ করবে, এমনটা নয়। আমাদের সেই সংস্কৃতিই নেই। তবে নিজেদের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ও যোগ্য প্রত্যুত্তর দিতে সর্বদা আমরা প্রস্তুত।'

ভোপাল : দেশভাগের দুঃখ, যন্ত্রণা এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানিরা ! দেশভাগের সিদ্ধান্ত ভুল ছিল। এমনটাই মনে করেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। প্রসঙ্গত, স্বাধীনতার অমৃত মহোৎসব তথা ৭৫ বছর পূর্তির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। পড়শি পাকিস্তানেরও স্বাধীনতার তাই ৭৫ বছরই চলছে। কিন্তু ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও যেভাবে দেশভাগের কবলে তাঁদের পড়তে হয়েছিল, তাতে পাকিস্তানিরা এখনও প্রবল দুঃখের মধ্যেই রয়েছেন বলেই মনে করেন মোহন ভাগবত।

ভোপালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেছেন, 'দেশভাগের (১৯৪৭ সাল) আগেও ছিল ভারত। তাই ভাগ হয়ে যাঁদের ভারতের বাইরে যেতে হয়েছে তাঁরা কি খুশি ? এখনও প্রবল এক দুঃখ বহন করে চলেছেন তাঁরা। পাকিস্তানিরা এখনও মনে করেন ভারত থেকে আলাদা হয়ে যাওয়াটা ছিল ভুল। এক মস্ত ভুল।' পাশাপাশি ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘিরেও মুখ খুলেছেন তিনি। ভারত এমন এক দেশ যারা আক্রমণের পন্থায় বিশ্বাসী নয় বলেই মনে করিয়ে দিতে চেয়েছেন।

মোহন ভাগবতের কথায়, 'ভারত যে পাকিস্তানকে আক্রমণ করবে, এমনটা নয়। আমাদের সেই সংস্কৃতিই নেই। তবে নিজেদের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ও যোগ্য প্রত্যুত্তর দিতে সর্বদা আমরা প্রস্তুত। যেটা আমরা করেছি, ভবিষ্যতেও প্রয়োজনে করা হবে।' উরিতে সার্জিকাল স্ট্রাইক সহ ক্রমাগত পাকিস্তানের সীমানা থেকে ভারতে জঙ্গি ঢুকে পড়া রোধে বিভিন্ন কার্যকলাপ ও পাল্টা প্রত্যুত্তরের প্রসঙ্গেই উল্লেখ উঠে এসেছে তাঁর কথায়।

প্রসঙ্গত, চলতি বছরেই শহিদ মিনারের পাদদেশে নেতাজির জন্মদিবস পালন করে RSS। যেখানে নেতাজিকে শ্রদ্ধা জানান সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। নেতাজির পথেই দেশ নির্মাণের বার্তা দেন সঙ্ঘ প্রধান। কলকাতায় এসে তিনি বার্তা দিয়েছিলেন ' দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ।  নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ গড়ে গিয়েছেন । নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন। সঙ্ঘ তাই করে। নেতাজি রবীন্দ্রনাথ তাদের পথ দেখেই সঙ্ঘ  চলে। স্বামী বিবেকানন্দ যা বলে গেছে তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে।'

আরও পড়ুন- হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কের জেরে পিছু হটল কেন্দ্র! দইকে ‘দহি’ লেখার নির্দেশ প্রত্যাহার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health News: বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
IRIS Lavan: পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget