এক্সপ্লোর

Philadelphia Plane Crash : আকাশে উড়েই ভেঙে পড়ল বিমান, সব যাত্রীর মৃত্যু-শঙ্কা, ভয়াবহ আগুন এয়ারপোর্টের আশেপাশেও

২ দিন কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ঘটে গেল বিমান দুর্ঘটনা। 

ফের বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। দু'দিন আগেই ওয়াশিংটনের রেগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে  ভয়াবহ দুঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে বহু মানুষ ঢলে পড়েন মৃত্যুর কোলে । শেষ হয়ে যায় ৬৭ টি প্রাণ। এরপর ২ দিন কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ঘটে গেল বিমান দুর্ঘটনা। 

রয়টার্স সূত্রে খবর, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে সন্ধ্যা ৬ টা বাজার একটু আগেই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি আকাশে ওড়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে বিমানবন্দর সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়।  ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি গাড়িও। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, তখন সেখানে কনকনে ঠান্ডা। বৃষ্টিও পড়ছিল। এর ফলে দৃশ্যমানতা ছিল বেশ কম। তার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।  

ঘনবসতিপূর্ণ পেনসিলভানিয়া শহরের তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মলের কাছে দুর্ঘটনাটি ঘটে। যে  জায়গায় বিমান আছড়ে পড়ে, সেখানে অনেক বাড়ি ও দোকানপাট। বিমান দুর্ঘটনায় সেই বাড়ির একটিতে ভয়াবহ আগুন ধরে যায়। দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সার বেঁধে জ্বলতে থাকে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানান, দুর্ঘটনার পর বিমানে থাকা কেউই বিমান থেকে বের হতে পেরেছেন কিনা সন্দেহ। পুলিশ জানিয়েছে, যাত্রী ছাড়াও যেখানে প্লেন আছড়ে পড়েছে, সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। 

 নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যাত্রীদের কেউই আর জীবিত নেই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,  বিমানটিতে  ছয়জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে  বিপর্যয় মোকাবিলা বাহিনী।  বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঠিক দু-দিন আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমান ও একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুটি যানই পটোম্যাক নদীতে পড়ে যায়। ঘটনায় ৪ বিমানকর্মী সহ মোট ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি তিনটি টুকরো অবস্থায় পাওয়া যায় পটোম্যাক নদীতে। বিমান এবং হেলিকপ্টার উভয়ের ব্ল্যাক বক্সই পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget