এক্সপ্লোর

Plane Crash in Venezuela: হঠাৎ শূন্যে ডিগবাজি, সজোরে আছড়ে পড়ল বিমান, তীব্র বিস্ফোরণ, আগুনের গ্রাসে সব শেষ, ভিডিও ভাইরাল

Plane Accident News: ভেনিজুয়েলার তাচিরা প্রদেশের মারামিলো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ভেনিজুয়েলায়। মাটি ছেড়ে ওড়ার পরই শূন্যে উল্টে গেল বিমান। তার পর উল্টো অবস্থাতেই আছড়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে আগুনের গোলায় ঢেকে গেল চারিদিক। দুর্ঘটনার মুহূর্তের ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। (Plane Accident News)

ভেনিজুয়েলার তাচিরা প্রদেশের মারামিলো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট Piper PA-31T1 বিমান। YV 1443 হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ৯টা বেজে ৫২ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ে রানওয়েতে।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রানওয়ে ধরে কিছু দূর ছুটে এসে মাটি ছেড়ে ওড়ে বিমানটি। কিন্তু খুব বেশি উঁচুতে উঠতে পারেনি। তার আগেই শূন্যে কাত হয়ে উল্টে যায় বিমানটি। সেই অবস্থাতেই সজোরে আছড়ে পড়ে মাটিতে। আর সঙ্গে সঙ্গেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিমানটিকে। 

দুর্ঘটনার পর বিমানের কিছু টুকরো প্রায় ছাই হয়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে যায়। বিমানের মূল অংশও একেবারে চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে ছিল। আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল গোটা বিমান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এ্যারোনটিকস জানিয়েছে, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা বিভাগ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। বিমান দুর্ঘটনার তদন্ত করছে Junta Investigadora de Accidentes de Aviacion Civil (JIAAC).

Flightradar24 জানিয়েছে, বিমানটি ভেনিজুয়েলার মধ্যেই এতদিন উড়ত। অতি সম্প্রতি আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করেছিল। পানামা এবং কিউবা উড়ে গিয়েছিল বিমানটি। বুধবারের দুর্ঘটনায় দুই বিমানকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও অস্পষ্ট। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানের একটি চাকা ফেটে যায়। আর তাতেই নিয়ন্ত্রণ হারান পাইলট। এর আগে, সেপ্টেম্বর মাসেই ভেনিজুয়েলায় একটি প্রাইভেট জেট ভেঙে পড়ে। পর পর বিমান দুর্ঘটনায় নিম্নমানের সরঞ্জাম ব্য়বহারের অভিযোগ উঠছে। এই দুর্ঘটনার পরও সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget