এক্সপ্লোর

US-Iran War: উড়তে উড়তে আমেরিকার যুদ্ধজাহাজের কাছে, আরবসাগরে ভয়ঙ্কর পরিস্থিতিতে বিমান, নাটকীয় পরিস্থিতি তৈরি হল

USS Abraham Lincoln: আরব সাগরে নাটকীয় পরিস্থিতি। আমেরিকার যুদ্ধজাহাজের কাছে এসে পড়ল বিমান। তার পর রুদ্ধশ্বাস আধঘণ্টা।

নয়াদিল্লি: আপাতত যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। তবে যুদ্ধচলাকালীন সম্প্রতি হঠাৎই উত্তেজনা ছড়ায় আরব সাগরে। আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার যুদ্ধজাহাজের কাছে এসে পড়ে বিমান। এতেই রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আরব সাগর থেকে বের করে দেওয়া হয় বিমানটিকে। (USS Abraham Lincoln)

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এই মুহূর্তে আরব সাগরে মোতায়েন রয়েছ আমেরিকার পরমাণু শক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ USS Abraham Lincoln. ৫০০০ জন যাত্রী বহন করতে সক্ষম ওই যুদ্ধজাহাজ। একসঙ্গে ৭৫টি যুদ্ধবিমান মোতায়েন থাকে তার জাহাজের উপর। যে সময় এই ঘটনা ঘটে, জাহাজের চারপাশে টহল দিচ্ছিল আমেরিকার F/A-18 সুপারসনিক যুদ্ধবিমানও। (US-Iran War)

জানা গিয়েছে, স্থির-শান্ত আরব সাগরে আমেরিকার যুদ্ধজাহাজের কাছে এসে পড়ে একটি ছোট আকারের Piper PA-28 বিমান। ঘণ্টায় ১২০ মাইল গতিবেগে সেটি আকাশে উড়ছিল। বিমানের ককপিটে বাজছিল ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশনে’র গান। চালু ছিল রেডিও সিগন্যাল। 

সেই সময় হঠাৎই রেডিও-য় আমেরিকার কোনও নাগরিকের গলা ভেসে আসে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আন্তর্জাতিক জলসীমায় আপনি যৌথবাহিনীর যুদ্ধজাহাজের দিকে এগোচ্ছেন। এখনই যোগাযোগ করুন, নিজের পরিচয় জানান।” ছোট আকারের বিমানটিতে সওয়ার ছিলেন স্য়ান রাদারফোর্ড। তাঁর সঙ্গে বিমানে ছিলেন কো-পাইলট শ্যানন ওং। 

ইরানের দক্ষিণ ভাগে, আরব সাগরের উপর ছোট আকারের বিমানটি আমেরিকার যুদ্ধজাহাজের কাছাকাছি পৌঁছে যায়। বিমানের উপর দু’টি আমেরিকার F/A-18 Hornet যুদ্ধবিমান উড়তে দেখেন স্যাম। ওই অবস্থাতেই বিমান ওড়াচ্ছিলেন স্যাম এবং শ্যানন। হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমেরিকার বাহিনীর কথা আর শুনতে পারছিলেন না তাঁরা। এতে উদ্বেগ আরও বেড়ে যায়। শত্রুপক্ষ ভেবে আমেরিকার সেনা যদি বিমান নামাতে উদ্যোগী হয়, তা ভেবেই সিঁটিয়ে যান স্যাম এবং শ্যানন। 

Piper PA-28 বিমান বেশি উঁচু দিয়ে ওড়ে না। সাধারণ যাত্রীবাহী বিমান যেখানে ৩০০০০ ফুট উচ্চতা দিয়ে ওড়ে, Piper PA-28 ১০০০০ ফুট উচ্চতা দিয়েই ওড়ে। পুনরায় রেডিও সংযোগ স্থাপন করা গেলে কিছুটা হলেও ভরসা পান স্যাম এবং শ্যানন। আমেরিকার যুদ্ধবিমানের পাইলট ১৫ ডিগ্রি ঘুরে উত্তর অথবা দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু যেভাবে বিমান ওড়াচ্ছিলেন স্যাম এবং শ্যানন, তাতে ডান বা বাঁদিকে ঘোরার উপায় ছিল না। দক্ষিণে গেলে সটান ভারত মহাসাগর, উত্তরে গেলে হয় ইরান, নয়ত পাকিস্তান। 

সেই পরিস্থিতিতে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেন স্যাম এবং শ্যানন। তাঁরা উচ্চতা কমাবেন না, যুদ্ধজাহাজের কাছে ঘেঁষবেন না বলে প্রতিশ্রুতি দেন। আমেরিকার নৌবাহিনীর সঙ্গে আলোচনাসাপেক্ষে যুদ্ধজাহাজের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিমানটি উড়িয়ে নিয়ে যান শ্যাম এবং শ্যানন। ধীরে ধীরে USS Lincoln সরে যায়। এর পর দুই দিকে থেকে তাঁদের বিমানকে এসকর্ট করে নিয়ে যায় আমেরিকার যুদ্ধবিমান। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খোলসা করেছেন স্যাম।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget