এক্সপ্লোর

Plane Crash in Afghanistan: যাত্রীসমেত আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান, মস্কো যাওয়ার পথে দুর্ঘটনা

Afghanistan Plane Crash: দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার।

কাবুল: সাতসকালে বিমান দুর্ঘটনা পড়শি দেশ আফগানিস্তানে। যাত্রীসমেত একটি  বিমান ভেঙে পড়েছে সেখানে। আফগানিস্তানের উত্তরে, বদখশান প্রদেশে বিমানটি ভেঙে পড়েছে। বিমানটি রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে। আফগানিস্তানের উত্তরে অবস্থিত ওয়াখান এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তোপখানে পর্বত সংলগ্ন এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর। বিমানটি ভারত থেকে মস্কো যাচ্ছিল এবং সেটি ভারতীয় বিমান বলে জানা গিয়েছিল শুরুতে। কিন্তু কেন্দ্রের তরফে সেই দাবি খারিজ করা হয়েছে। (Plane Crash in Afghanistan)

দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার। কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি। আফগান সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, তথ্য বিভাগের আধিকারিক জবিউল্লা আমিরা জানিয়েছেন, ঠিক কোথা ভেঙে পড়েছে বিমানটি এখনও জানা যায়নি। তল্লাশি চলছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির খোঁজ চলছে। উদ্ধারকারী দলও পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই বিমান ভেঙে পড়ার খবর প্রশাসনকে জানান বলে খবর। (Afghanistan Plane Crash)

তবে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর, সেটি হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে। আফগানিস্তানের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট নোশাকও ওই অঞ্চলেই অবস্থিত, যার উচ্চতা ৭ হাজার ৪৯২ মিটার।  বিমানে মোট কতজন যাত্রী সওয়ার ছিলেন, তা-ও এখনও পর্যন্ত অস্পষ্ট। এ নিয়ে ভারতের বাণিজ্যিক বিমান পরিবহণ বিভাগের তরফে বিবৃতি প্রকাশ করে বলে হয়, 'আফগানিস্তানে দুর্ভাগ্যজনক ভাবে একটি বিমান ভেঙে পড়েছে। কিন্তু সেটি ভারতীয় বিমান নয়। মরোক্কোর বিমান হিসেবে নথিভুক্ত রয়েছে ছোট আকারের ওই বিমানটি। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে'।

রুশ বিমান পরিবহণ বিভাগ জানিয়েছে, র্ঘটনাগ্রস্ত বিমানটি চার্টার অ্যাম্বুল্যান্স ছিল। ফ্রান্সের দাসোঁর তৈরি ফ্যালকন ১০ জেট ছিল সেটি। বিমানটি তৈরি হয় ১৯৭৮ সালে। উজবেকিস্কান হয়ে মস্কো অভিমুখে এগোচ্ছিল বিমানটি। বিমানে ছ'জন যাত্রী ছিলেন। রাতেই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে শুরু হয় তল্লাশি এবং উদ্ধারকার্য। 
 
 
আফগানিস্তানের উত্তরে চিন এবং তাজিকিস্তান সীমান্তের অদূরে বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও অস্পষ্ট। 

সেরা শিরোনাম

RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget